1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা, নির্বাচন বানচালের চেষ্টা ব্যর্থ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ০৫ জানুয়ারি ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তারা ব্যর্থ হবে।
সোমবার (৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৯তম সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার অগ্রগতি, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান, সীমান্ত ও পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটকেন্দ্রসহ যেকোনো স্থানে যেকোনো সময় প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। রাজনৈতিক কর্মসূচি ও প্রচার-প্রচারণার সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে সকল বাহিনীকে মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, আগামী ৭ জানুয়ারি ২০২৬ চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে। ইতোমধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদেই ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে গত ১৩ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ১৪ হাজার ৫৬৯ জন গ্রেফতার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ সময়ে ২০১টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, গ্রেনেড, ককটেল ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টমূলে সর্বমোট গ্রেফতারের সংখ্যা ৩৩ হাজার ৮০৪ জন।
মাদকবিরোধী অভিযানের তথ্য তুলে ধরে তিনি জানান, ডিসেম্বর মাসে ৬৫৮টি নিয়মিত মামলা ও ১৬১৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ২৩৭৫ জনকে গ্রেফতারসহ বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, হেরোইন ও চোলাই মদ জব্দ করা হয়েছে।
তীব্র শৈত্যপ্রবাহের কারণে কুয়াশাচ্ছন্ন সড়কে সতর্কভাবে যানবাহন চালানোর জন্য চালক ও পরিবহন সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধ, সাইবার অপরাধ দমন এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ও পার্বত্য অঞ্চলের নিরাপত্তা জোরদারের সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় এই কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com