1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব

অলিম্পিক লরেল পাচ্ছেন ড. ইউনূস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩৫৬ বার দেখা হয়েছে

অলিম্পিক কমিটি বিবৃতিতে বলেছে, ‘ক্রীড়া জগতের উন্নতিতে তার ব্যাপক কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয়া হচ্ছে।’

৮১ বছর বয়সী এই অর্থনীতিবিদ ২০০৬ সালে শান্তিতে নোবেল জেতেন। তার ক্ষুদ্র ঋণ প্রকল্প দারিদ্র্যের হাত থেকে মুক্ত করেছে অসংখ্য মানুষকে। সীমানা ছাড়িয়ে দেশে দেশে এই আইডিয়া ব্যবহৃত হয়েছে।

তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আবার মানুষকে ঋণের ফাঁদে ফেলারও অভিযোগ আছে।

আগামী ২৩ জুলাই টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ইউনূস পুরস্কারটি পাবেন।

পাঁচ বছর আগে অলিম্পিক লরেল চালু হয়। খেলাধুলার মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি এবং শান্তির বার্তা ছড়িয়ে দেয়া মানুষদের জন্য এই পুরস্কার। দ্বিতীয় ব্যক্তি হিসেবে এটি পাচ্ছেন বাংলাদেশের এই অর্থনীতিবিদ।

তিনি ইউনূস স্পোর্টস হাবের মাধ্যমে একটি সামাজিক নেটওয়ার্ক গড়ে তুলেছেন। এই প্রতিষ্ঠানে খেলাধুলার মাধ্যমে উন্নতির পথকে আরও সহজের চেষ্টা করা হয়।

রিও গেমসে প্রথমবার পুরস্কারটি দেয়া হয় ২০১৬ সালে। সেবার বিজয়ী হন কেনিয়ার সাবেক অলিম্পিয়ান কিপ কেইনো। তিনি নিজের দেশে শিশুদের জন্য স্কুলের পাশাপাশি একটি অ্যাথলেট প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com