1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

অলিম্পিকে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৩৮৯ বার দেখা হয়েছে

স্বর্ণের প্রত্যাশা আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ ফুটবল দল বাংলাদেশ সময় বৃহস্পতিবার সাড়ে ৪টার দিকে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়।

আর চলতি মাসেই কোপা আমেরিকার শিরোপা জেতা আর্জেন্টিনার অলিম্পিক দলকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

সাপোরোর সাপোরো ডোমে ম্যাচের ১৪ মিনিটের সময় অস্ট্রেলিয়ার হয়ে প্রথম গোল করেন লাচলান ওয়েলস।

মিচেল ডিউকের এসিস্ট থেকে ডি-বক্সের বাম পাশ থেকে বাম পায়ের শটে ডান দিক দিয়ে বল জালে জড়ান ওয়েলস।

প্রথমার্ধে যথাসাধ্য চেষ্টা করেও তা শোধ করতে পারেনি আর্জেন্টিনা। উল্টো অতিরিক্ত যোগ করা সময়ে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার ফ্রান্সিসকো ওরতেগাকে।

ফলে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে আর্জেন্টিনাকে।

যে কারণে গোল শোধ করবে কি বারে বারেই আরো গোল হজমের শঙ্কায় থেকেছে আকাশি-সাদার দল।

এর পরও অস্ট্রেলিয়ার রক্ষণে বেশ কয়েকবার হানা দিয়েছে আর্জেন্টিনা। কিন্তু তাতে কাজ হয়নি।

৮০ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন মারকো তিলিও। ২-০ তে এগিয়ে যা অসিরা।

ডিউকের পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নেয়া বাম পায়ের শটে আর্জেন্টিনার পরাজয় নিশ্চিত করেন মারকো তিলিও।

নির্ধারিত সময় শেষে রেফারির শেষ বাঁশি ২-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছেড়েছে নেহুয়েন পেরেজের দল।

আর্জেন্টিনার পরের ম্যাচে প্রতিপক্ষ স্পেন। এরপর খেলবে মিসরের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com