1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ

অর্থ পাচারের অভিযোগ মিথ্যা প্রমাণিত, অব্যাহতি পেল সাইমন ওভারসিজ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : অর্থ পাচারের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় সাইমন ওভারসিজ লিমিটেডকে অব্যাহতি দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অভিযোগ যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয় জানিয়েছে, সাইমন ওভারসিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগে কোনো গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

সূত্র জানায়, এয়ার টিকিটের ভাড়া কৃত্রিমভাবে বাড়ানো ও বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে নামবিহীন গ্রুপ বুকিং ও সিট ব্লক করার অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে সাইমন ওভারসিজের বিরুদ্ধে অপপ্রচার চালায়।

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (ATAB)-এর ২০২৪-২০২৫ মহাসচিব এবং সাইমন ওভারসিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফসিয়া জান্নাত সালেহের নেতৃত্বে এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরই অভিযোগটি উত্থাপিত হয় বলে সংশ্লিষ্টরা দাবি করেন।

মন্ত্রণালয়ের ব্যাখ্যা তলবের জবাবে সাইমন ওভারসিজ ব্যাংক স্টেটমেন্ট, IATA BSP রিপোর্ট, টিকিট কপি ও সংশ্লিষ্ট নথিপত্র দাখিল করে। পর্যালোচনায় অভিযোগটি বানোয়াট ও বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত হয়। এর পরিপ্রেক্ষিতে ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে জারিকৃত এক পত্রে প্রতিষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে সাইমন ওভারসিজ লিমিটেড জানায়, মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে এবং এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

ট্রাভেল ট্রেড সংশ্লিষ্টরা মনে করছেন, আসন্ন ATAB নির্বাচন ও ট্রেড সংস্কার উদ্যোগকে কেন্দ্র করেই এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। তারা প্রকৃত সংস্কার কার্যক্রমে সবাইকে সচেতন ও সহায়ক থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com