1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে সরকারের সাথে কাজ করবে ফিকি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি (ঢাকা) পতিনিধি : ডিসেম্বর ০৮, ২০২২: চলমান আর্থিক সংকট কাটিয়ে উঠতে সরকারের সহযোগি হয়ে কাজ

করবে বিদেশী বিননিয়োগকারীদের সংগঠন ‘দ্য ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড
ইন্ডাস্ট্রি’ (ফিকি)। চেম্বারের সভাপতি নাসের এজাজ বিজয় বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত ফিকির ৫৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ কথা
বলেন।
নাসের এজাজ বিজয় বলেন, “চেম্বারের ৫৯তম এজিএমে উপস্থিত থাকতে পেরে আমি সম্মানিত ও
আনন্দিত। আমরা সবাই জানি, গত ৫৯ বছরের গর্বিত যাত্রায়, ফিকির সদস্য কোম্পানিগুলো
সরকারের অভ্যন্তরীণ রাজস্বের ৩০ শতাংশের বেশি অবদান রেখে আসছে এবং বাংলাদেশে ৯০
শতাংশের বেশি অভ্যন্তরীণ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট’এর (এফডিআই) প্রতিনিধিত্ব করছে। এ
অবদানের মাধ্যমে ফিকি দেশের অর্থনীতির পরিবর্তনকারী এবং উন্নয়ন সহযোগিতে পরিনত হয়েছে।”
তিনি জানান, “আমাদের পরিচালনা পর্ষদ এবং কমিটির সদস্যসহ ২০০ টিরও বেশি সদস্য রয়েছে।
যাদের মাধ্যমে আমরা এই প্রতিকূল অর্থনৈতিক পরিবেশের মধ্যেও সরকার, নীতি নির্ধারক,
নিয়ন্ত্রক এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে ক্রমাগত অ্যাডভোকেসি করে আমাদের সদস্যদের
ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট অনেক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। "
তিনি বলেন, “বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে লিকুইডিটি চ্যালেঞ্জ, বৈদেশিক মুদ্রাবিনিময় ঝুঁকি
এবং মুদ্রাস্ফীতির চাপ স্বল্পমেয়াদে কিছু অনিশ্চয়তা তৈরি করেছে। তবে আমরা বিশ্বাস করি,
বিশ্বব্যাপী চলমান এই সংকটের মধেও আমাদের সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা বাংলাদেশকে
একটি টেকসই ও স্থিতিশীল অর্থনীতির দিকে নিয়ে যাবে। আমরা বিশ্বাস করি, সাম্প্রতিক সময়ের
এসব চ্যালেঞ্জ কখনোই বাংলাদেশর দীর্ঘমেয়াদী সম্ভাবনাকে সীমিত করবে না। ফিকি বরাবরের
মতোই সংকট মোকাবেলায় সরকারকে শক্ত অবস্থান ধরে রাখতে কাজ করবে,”
চেম্বারের ভবিষ্যৎ কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, “আমরা ফিকি’র মূল লক্ষ্য অর্জনের জন্য
৪টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সামনের বছরগুলোতে আমাদের করণীয় নির্ধারন করেছি। সদস্যদের
ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে অনুকূল পরিবেশ তৈরিতে সহযোগিতা করা, পলিসি অ্যাডভকেসি,
ফিকির প্রচারনা ছাড়া্ও বাংলাদেশে বিনিয়োগের পরিবেশের সঠিক ব্র্যান্ডিংএর মাধ্যমে বিদেশী
বিনিয়োগ আকৃষ্ট করতে আগামী বছর কিছু ফ্ল্যাগশিপ ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে
আমাদের।”
এজিএমে ফিকির সহ-সভাপতি স্বপ্না ভৌমিক, নির্বাহী পরিচালক টি আই এম নুরুল কবির, পরিচালনা
পর্ষদ, ফিকি সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফিকি সম্পর্কে

‘দ্য ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)’ বাংলাদেশের ২১ টির বেশি
সেক্টরে বিশ্বের ৩৫ দেশের বিদেশী বিননিয়োগকারীদের সংগঠন। ১৯৬৩ সাল থেকে যাত্রা শুরু করা
সংগঠনটির বর্তমানে ২০০ বেশি সদস্য রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com