1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

অভিযোগ বেশি এবং প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল হতে পারে : ইসি রাশেদা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৯ বার দেখা হয়েছে

বঙ্গিউজবিডি ডেস্ক: নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ বেশি আসলে এবং অভিযোগ প্রমাণিত হলে সর্বনিম্ন ২০ হাজার থেকে ১ লাখ টাকা জরিমানা এমনকি প্রার্থিতাও বাতিল করে দেয়া হতে পারে। অস্থিতিশীল ও বিশৃঙ্খলা সৃষ্টি করে যারা নির্বাচন করবেন তাদের প্রতি নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন।

শনিবার ( বিকাল ৩টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ছয়টি আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে সব দপ্তরের সঙ্গে সমন্বয় করা জরুরি। ইতিমধ্যে সব দপ্তরের সঙ্গে গুরুত্বের সমন্বয় মিটিং করা হয়েছে। প্রার্থীদের আচরণবিধি মেনে কাজ করার পাশাপাশি ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সে ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও সংবাদকর্মীদের যদি ভয়-ভীতি ও সরঞ্জাম কেড়ে নেয়া হয় সেটাও শাস্তির আওতায় আনা হবে।

নৌকা প্রার্থীদের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থীদের কর্মী-সমর্থকদের হুমকি-মারপিটের অভিযোগ সংক্রান্ত বিষয়ে বলেন, আমাদের ইলেক্ট্ররাল কমিটি মাঠে কাজ করছে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তির আওতায় আনা হবে।

সম্প্রতি বেলকুচিতে নৌকার সমর্থক মোতালব হোসেনের বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে একজনের মৃত্যুর বিষয়ে বলেন, বিষয়টি জেনেছি। সিরাজগঞ্জের এসপি তদন্ত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

এর আগে তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে প্রিজাইডিং অফিসারদের মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com