1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

অভিভাবকহীন রাজধানীর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছে ছাত্রসমাজ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ছাত্র-জনতার তোপের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর অভিভাবকহীন হয়ে পড়ে রাজধানীসহ সারা দেশ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বহু শিক্ষার্থী, জনতা ও পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় দায়িত্ব পালন থেকে বিরত থাকছেন তারা।

এ অবস্থায় রাজধানীর ট্রাফিক সিগন্যালসহ পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়েছে ছাত্রসমাজ।

বুধবার (৭ আগস্ট) রাজধানীর সড়কে বেড়েছে যান চলাচল। সঙ্গে মঙ্গলবারের চেয়ে রাস্তায় বেড়েছে শিক্ষার্থীদের সংখ্যাও। ট্রাফিক নিয়ন্ত্রণে আর রাস্তা পরিষ্কারের কাজ করছেন তারা।

রাজধানীর গণভবনের সামনে ও সায়েন্সল্যাব থেকে কল্যাণপুর পর্যন্ত পুরো মিরপুর রোড, ধানমন্ডি ২৭ ও সাতমসজিদ রোড, আগারগাঁও থেকে খামারবাড়ি পর্যন্ত ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি রাস্তায় শিক্ষার্থীরা নেমেছেন ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার কাজ করতে।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, সিগন্যালগুলোতে শিক্ষার্থীরা পালা করে দায়িত্বপালন করছেন। পাশাপাশি এসব এলাকায় পরিচ্ছন্নতার কাজে নেমেছেন শত শত শিক্ষার্থী।

উত্তরায় শরিনফুল শিক্ষার্থী সুমাইয়া বলেন, ‘এ দেশ এবং এ শহর আমাদের। শহরের সৌন্দর্য বাড়াতে এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিতে আমাদেরকেই কাজ করতে হবে।’

শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করছেন পথচারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসায় ভাসছেন তারা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com