1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত

অভিনেত্রী শ্রীলেখার পুরুষের চেয়ে কুকুর প্রিয়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ২০১৩ সালে শিলাদিত্য স্যান্যালের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এরপর থেকে একমাত্র মেয়ে ঐশী আর বাবাকে ঘিরেই ছিল তার জীবন। কিন্তু গত বছর বাবা সন্তোষ মিত্রকে হারিয়ে ফেলেন অভিনেত্রী। ফলে আরও একা হয়ে পড়েন।

মেয়ে ঐশীর পাশাপাশি এখন শ্রীলেখার জীবনে আরেক সদস্য আছে। তার নাম আদর মিত্র। প্রাণীটি মূলত কুকুর। তবে তাকে নিজের সন্তানের মতোই আদর-যত্নে রাখেন তিনি।

শুক্রবার (১০ জুন) ফেসবুকে পোষ্যের সঙ্গে তোলা দুটি ছবি শেয়ার করেছেন শ্রীলেখা। সেটার ক্যাপশনে লিখেছেন, ‘যত বেশি পুরুষদের দেখি, তত বেশি কুকুরকে ভালোবেসে ফেলি। ’

এমন মন্তব্যের পেছনে কারণ কী? কেন পুরুষদের প্রতি তার এই বিদ্বেষ? বিষয়টি খোলাসা করেছেন শ্রীলেখা। তিনি বলেন, ‘আমি যে শুধু পুরুষদের কথা বলতে চেয়েছি তা নয়। ফেসবুকে এমনও অনেক নারীও আছেন, যারা আমাকে নোংরা কথা বলতে ছাড়েন না।

আসলে এখানে ‘মেন’ অর্থে আমি মানুষ বোঝাতে চেয়েছি। আমার ‘আদর’ এত মিষ্টি হাসছে, সেই কথা না বলে, আমার শরীরের কোন অংশে ওর হাত পৌঁছেছে, তা নিয়ে কটূক্তি করছে লোকে। এ জন্যই আমার মনে হয়, মানুষের চেয়ে আমার পোষ্যরা অনেক ভালো।

এদিকে সিনেমায় কাজ কম করলেও শ্রীলেখার প্রাপ্তিটা মোটে কম নয়। কিছুদিন আগেই ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ সিনেমার জন্য আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছেন। নিউইয়র্কে পুরস্কারও পেয়েছেন। বর্তমানে তিনি ‘ছাদ’ নামের একটি সিনেমা নিজেই পরিচালনা করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com