1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করুন; রাষ্ট্রকে বিএমএসএফ নেতৃবৃন্দ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪০৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে জবাই করে হত্যার সাথে জড়িত সকল আসামীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার এবং দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা সহ সারাদেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী সারাদেশের ন্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের কাছে বেতন ভাতা চায় না। তারা দেশের পক্ষে বিনা বেতনে কাজ করতে সুরক্ষা চায়, এটা দিতে রাষ্ট্রের এত মায়াকান্না কেনো? দেশ গঠনের দীর্ঘ ৫৪ বছর ধরে সাংবাদিকদের কোন দাবিই রাষ্ট্র পূরণ করেনি। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িত সকল আসামি গ্রেফতার করে দ্রুত বিচার আইনে মামলা নিষ্পত্তির করুন,যেন সাগর-রুনির বিচারের মত না ঘটে। বিচারের নামে কোন ধরনের বিতর্ক সাংবাদিকরা মেনে নেবেনা

ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ খায়রুল আলম, সহ-সম্পাদক সেলিম নিজামী, রিয়াজুল হাসান অভি, কেন্দ্রীয় নেতা উজ্জ্বল ভুঁইয়া, শফিকুল ইসলাম, তারিক লিটু, মারিয়া আক্তার, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক রফিকুল ইসলাম রনি প্রমূখ। বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিলের চেয়ারম্যান টিএচএম জাহাঙ্গীরের নেতৃত্বে একটি টিম সমাবেশে যোগ দেন।

এদিকে সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার এবং সারাদেশে অব্যাহত নির্যাতন, মিথ্যা মামলার শিকার আসামী সাংবাদিকদের মুক্তির দাবিতে
জেলা, উপজেলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠন স্বস্ব ব্যানারে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি তোলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com