1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

অবিলম্বে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠান: রিজভী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবিলম্বে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠান। যদি খালেদা জিয়ার কিছু হয়ে যায়, আপনার রেহাই নেই, শাস্তি আপনাকে পেতেই হবে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, সারা পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘনের নিকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার। আজকে দেশনেত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আজকে শুধু বিএনপি নয় বিভিন্ন অধিকার গ্রুপ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল অনুরোধ করেছে, তারা সরকারের মন্ত্রীদের সাথে দেখা করেছে।

তিনি বলেন, কিন্তু সবকিছুকে অগ্রাহ্য করে পরশুদিন দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য যদি শোনেন, মনে হবে আমরা একটি জমিদারের অধীনে বসাবস করছি। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে মনে হয়েছে তিনি বাংলাদেশ রাষ্ট্রের কেউ নন, তিনি বাংলাদেশের জমিদার। কার চিকিৎসা করার অধিকার আছে, না আছে- সেটা শেখ হাসিনার ইচ্ছার ওপর নির্ভর করে।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মনজরুল ইসলাম মনজুর পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন শ্রমিক দলের সহসভাপতি আবুল কালাম আজাদ, মেহেদী আলী খান, সাবেক যুগ্ম সম্পাদক আবুল খায়ের খাজা, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, সহসাধারণ সম্পাদক মিয়া মিজানুর রহমান, শ্রমিক দলের অর্থ সম্পাদক মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহপ্রচার সম্পাদক মফিজুল ইসলাম মোহন, শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কাজী আমির খসরু, সাধারণ সম্পাদক সুমন ভূইয়া, শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি জুলফিকার মতিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com