1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা?

অবশেষে জয়ের দেখা পেল কুমিল্লা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঞ্চে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্লোগান হচ্ছে, ‘জেতো অথবা জেতো।’ অথচ চলতি বছর টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে কোনোভাবেই জিততে পারছিল না দলটি।

শেষদিন তো দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন সংবাদ সম্মেলনে এসে বলেছিলেন, ‘আমাদের সবকিছুই ঠিকমতো হচ্ছে। ব্যাটসম্যানরাও ভালো টাচে আছে। কিন্তু কিছু একটা হচ্ছে না।’

অবশেষে কিছু একটা হলো। দলের ব্যাটসম্যানরা রান পেলেন। বোলাররা ভালো বল করলেন। হেলিকপ্টারে করে উড়িয়ে আনা মোহাম্মদ রিজওয়ান তো রীতিমতো ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন। যার ফলে টানা তিন হারের পর জয়ের হাসি হেসেছে দলটি।

আজ (১৬ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে ইমরুল কায়েসের কুমিল্লা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে দলটি। টসে জিতে এদিন আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান তুলেছিল চট্টগ্রাম। লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ বল আগেই জয় তুলে নিয়েছে কুমিল্লা।

চট্টগ্রামের পক্ষে এদিন সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক শুভাগত হোম। এছাড়াও আফিফ হোসেন ২৯, ম্যাক্স ও’ডোড করেন ২৪ রান। কুমিল্লার পক্ষে তানভীর ইসলাম, মোসাদ্দেক হোসেন, খুশদিল শাহ নেন ২টি করে উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে কুমিল্লাকে উড়ন্ত সূচনা এনে দেন লিটন দাস। ২২ বলে ৪টি চার ও ৩টি ছয়ে করেন ৪০ রান। অপরপ্রান্তে অবশ্য মোহাম্মদ রিজওয়ান ধরেই খেলতে থাকেন।

তার সামনে দিয়ে ইমরুল কায়েস ১৫, জনসন চার্লস শূন্য, জাকের আলী ২২ রান করে আউট হয়ে যান। শেষ পর্যন্ত খুশদিলকে নিয়ে দল জিতিয়ে মাঠ ছাড়েন রিজওয়ান। খুশদিল অপরাজিত থাকেন ১০ রানে। অপরপ্রান্তে রিজওয়ানের সংগ্রহ তখন ৩৭।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com