1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

অন্ডকোষে এসব সমস্যা হতে পারে ক্যান্সারের লক্ষণ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২৬৪ বার দেখা হয়েছে

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অণ্ডকোষে ক্যান্সার হলে কোষ বড় হতে থাকে। এই ক্যান্সারের ঝুঁকি সাধারণত ১৫ থেকে ৪৯ বছর বয়সী পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়।

কয়েকটি গবেষণায় জানা গেছে, অন্য দেশের পুরুষদের তুলনায় শ্বেতাঙ্গ পুরুষদের মধ্যে টেস্টিকুলার ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি। যদিও এই তথ্যের স্বপক্ষে নিশ্চিত কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি।

টেস্টিকুলার ক্যান্সারের কারণ :

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, টেস্টিকুলার ক্যান্সারের পেছনে অনেক কারণ থাকতে পারে। যেমন— ধূমপান লাইফস্টাইল বা ফ্যামিলি হিস্ট্রি। অর্থাৎ পরিবারের কেউ যদি আগে এই ক্যান্সারের শিকার হয়ে থাকেন, তাহলে অবশ্যই সময়ে সময়ে পরীক্ষা করানো উচিত। সেক্ষেত্রে কোনোরকম উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো চলা উচিত।

টেস্টিকুলার ক্যান্সারের প্রাথমিক লক্ষণ :

১. দুটির মধ্যে যেকোনো একটি অণ্ডকোষে গাঁট তৈরি হওয়া বা আকারের পার্থক্য

২. অণ্ডকোষে ভারি বোধ হওয়া

৩. পেট বা কোমরের চারপাশে অল্প ব্যথা

৪. অণ্ডকোষে তরল জমে যাওয়া

৫. অণ্ডকোষে ব্যথা অনুভব করা

একটা কথা অবশ্যই মনে রাখা দরকার, টেস্টিকুলার ক্যান্সারের উপসর্গ দুটির মধ্যে যেকোনো একটি অন্ডকোষে দেখা যায়। তবে ১৫ থেকে ৪৯ বছর বয়সী পুরুষদের টেস্টিকুলার ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি হওয়ায় এই সময়কালে অবশ্যই সতর্ক থাকা উচিত। এক্ষেত্রে যেকোনো রকম উপসর্গ দেখলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com