1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

অনেক সুখবর অপেক্ষা করছে: শাকিব খান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নয় মাস পর দেশে ফিরলেন ঢালিউডের শীর্ষনায়ক শাকিব খান। তাকে এক নজর দেখতে বিমানবন্দরে ভিড় জমান তার ভক্ত ও অনুসারীরা। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘আমার সবসময় চেষ্টা ছিল আমাদের বাণিজ্যিক সিনেমাকে বিশ্বের বাজারে কীভাবে প্রতিষ্ঠা করা যায়। আমরা জানি, ভাষা কোনো বিষয় না। আজকে কোরিয়ান ভাষা বিরাট অবস্থানে পৌঁছে গেছে, তামিল ছবি আন্তর্জাতিকভাবে ভালো জায়গায় পৌঁছে গেছে। আমার মূল লক্ষ্য সেটা। এই লক্ষ্য নিয়েই আমি যুক্তরাষ্ট্রে গিয়েছি। আমি একটা সিনেমার মহরত সেখানে করেছি। মাত্র তো দেশে পা রাখলাম, অনেক সুখবর অপেক্ষা করছে’।

দীর্ঘদিন পর দেশে ফেরার বিষয়ে শাকিব বলেন, ‘আমি অনেক এক্সাইটেড। আমার ভেতরে অনেক উত্তেজনা কাজ করছে। গত সাত দিন ধরে মনে হয়েছে দেশে কখন যাবো, কখন যাবো! আজকে যখন ফ্লাইটে ছিলাম তখন বার বার জিজ্ঞেস করছিলাম, অবতরণ করতে আর কতক্ষণ লাগবে? আপনাদের সবার ভালোবাসার কাছে আমি সত্যিই অনেক কৃতজ্ঞ’।

শাকিব দেশে আসবেন শুনেই শত শত ভক্ত বিমানবন্দরে ভিড় করেন। কেউ আবার শাকিবকে লক্ষ্য করে স্লোগান দেন। তাদের উদ্দেশে শাকিব বলেন, ‘আপনারা সবাই আমাকে এত মিস করছেন, এত ভালোবেসেছেন আমি সত্যিই বাক্যহারা হয়ে গেছি। আমিও আপনাদের ভীষণ মিস করেছি’।

দেশে কতদিন থাকবেন এমন প্রশ্নে শাকিব বলেন, ‘এটা আমারই দেশ। এখানেই তো থাকবো। আমি কোথায় যাবো’?

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com