1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইনে সহজেই এবার এইচএসসি পরীক্ষার প্রস্তুতি!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৪৯৫ বার দেখা হয়েছে

এদিকে কিছুই লিখতে না পেরে পরীক্ষার মাঝেই আর্তনাদ করে উঠল আসিফ। এমন সময় ঘণ্টা বেজে গেল, তার মানে পরীক্ষা শেষ। ঘণ্টাটা যেন থামছেই না, আরেহ এখনও থামছে না কেন? আসিফ মনে মনে ভাবছে। সে আবিষ্কার করল তার এলার্ম ঘড়ির এলার্ম বাজছে, সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। তাও যেন আসিফের মনে বারবার কড়া নাড়ছিল ভয়। এই শেষ মুহুর্তের প্রস্তুতি সে কীভাবে নিবে?

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনার এই ভয়াল থাবায় পুরো পৃথিবীর স্থবিরতা চলে এসেছিল পড়াশোনার মাঝেও। দীর্ঘ দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পাশাপাশি ঘোষণা দেওয়া হয় এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ। শিক্ষার্থীরা স্বস্তির নিঃশ্বাস ফেলার পাশাপাশি রয়েছেন গভীর চিন্তায়। শেষ মুহুর্তের প্রস্তুতির উপর ফলাফল ভালো করার রয়েছে অপার সম্ভাবনা। তাদের সিলেবাস শর্ট করে দেওয়া হলেও একটি স্থবিরতা যেন চিন্তার রেখা আরোও বাড়িয়ে দিয়েছে।

শর্ট সিলেবাসের পরীক্ষা প্রস্তুতির জন্য একটি গোছানো পরিকল্পনা খুবই প্রয়োজন। যেহেতু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের শুধুমাত্র চারটি বিষয় পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন এবং উচ্চতর গণিতের পরীক্ষা হবে, সেক্ষেত্রে প্রতিটি বিষয়ের যে অধ্যায়গুলোতে সমস্যা বেশি সেগুলো ক্রমাগত পড়ার পাশাপাশি প্র্যাক্টিস করতে হবে।

জীববিজ্ঞান ব্যতীত প্রায় সব বিষয়ে রয়েছে ম্যাথ। সেক্ষেত্রে শিক্ষার্থীরা সূত্রগুলো এবং ম্যাথগুলো বারবার প্র্যাক্টিসের মাধ্যমে ঝালিয়ে নিতে হবে। আর এমসিকিউ এর জন্য রিডিং পড়ার কোনো বিকল্প নেই।

বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য রসায়নের ক্ষেত্রে বিক্রিয়াগুলো এবং ম্যাথের সমস্যাগুলো পড়তে হবে বারবার। এতে এমসিকিউতেও ভালো মার্কস পাওয়া সম্ভব হবে। রসায়ন ২য় পত্রের জৈব রসায়ন একটি বড় অধ্যায়। প্রতি বছরই এখান থেকে এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন থাকে। ভীষণ জোর দিতে হবে এ অধ্যায়ে রসায়ন ২য় পত্রে ভালো করতে হলে।

পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত বারবার অনুশীলনের মাধ্যমেই হয়ে যাবে সহজ এবং বুঝার মত। আর জীববিজ্ঞান তো মানবদেহ আর উদ্ভিদের খেলা। তাই পড়ার সময় ভিডিও দেখার সুযোগ পেলে সহজেই বুঝতে পারা যাবে কঠিন বিষয়গুলো। শেষ মুহূর্তের প্রিপারেশন নেওয়ার জন্য ১০ মিনিট স্কুল নিয়ে এসেছে ‘HSC 21 শেষ মুহূর্তের প্রস্তুতি’। ইচ্ছা করলেই দেখে নিতে পারবে এই কোর্সের শুরুর ধাপ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com