1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা ইরানের তেল কেনায় চীনা রিফাইনারির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, উত্তেজনা বাড়ার শঙ্কা প্রধানমন্ত্রীর কার্যালয়ে তরুণ উদ্ভাবকের গো-কার্ট, চালিয়ে দেখলেন তারেক রহমান ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: ‘সম্মানজনক প্রস্থান’ খুঁজছে ওয়াশিংটন—তেহরানের কড়া বার্তা কুমিল্লার দাউদকান্দিতে তীব্র লোডশেডিং: জনজীবন অচল, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা—দায় এড়াচ্ছে কর্তৃপক্ষ চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল

অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী ও সেবা দিবস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের চিকিৎসা সেবার পথিকৃৎ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের ৩৫তম মৃত্যুবার্ষিকী ৬ সেপ্টেম্বর। ১৯৮৯ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। বারডেম জেনারেল হাসপাতাল, ইব্রাহিম কার্ডিয়াক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাংলাদেশে চিকিৎসাসেবার এক নতুন দ্বার উন্মোচন করেছিলেন তিনি। যার মাধ্যমে ৭০ বছরেরও বেশী সময় ধরে দেশের সব ডায়াবেটিস হাসপাতাল আজ জানান দেয় কত বিস্তৃত পরিসরে চিকিৎসা সেবার দ্বার উন্মোচন করেছিলেন তিনি।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দিনটিকে ডায়াবেটিস সেবা দিবস হিসেবে পালন করে থাকে। দিবসটি উপলক্ষে ৫-৭ সেপ্টেম্বর তিনদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে আগামীকাল ৭ সেপ্টেম্বর শনিবার গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৮টা থেকে ১১টা পর্যন্তবারডেম জেনারেল হাসপাতাল কমপ্লেক্স, বিআইএইচএস জেনারেল হাসপাতাল ও এনএইচএন-এর বিভিন্ন কেন্দ্র সংলগ্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়। বেলা ১১.৩০ টায় বারডেম অডিটোরিয়ামে (৩য় তলা) স্মরণসভা । বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে এ স্মরণসভায় জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম সম্পর্কে স্মৃতিচারণ করবেন সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বাডাস-এর বিভিন্ন কার্ডিয়াক প্রকল্পসমূহের উপদেষ্টা ও ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডা. এম এ রশীদ, বারডেমের ডেন্টাল বিভাগের সম্মানিক সিনিয়র কনসালটেন্ট বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখবেন বারডেমের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরী।।
এছাড়া সকাল ১০টায় বারডেম অডিটোরিয়ামে (৩য় তলা) বিশেষজ্ঞ ডাক্তার ও রোগীদের মধ্যে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com