1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত

অধিনায়কের দায়িত্ব নিতে চান না সাকিব

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দরজায় কড়া নাড়ছে বিপিএলের দশম আসর। দল ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে। অনেকে অধিনায়কের নামও প্রকাশ করেছে। তবে দোটানায় ছিল রংপুর রাইডার্স। কারণ, দলটি খেলবেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। শেষ পর্যন্ত তাকে বাদ দিয়ে দলের অধিনায়কের দায়িত্ব দিয়েছে নুরুল হাসান সোহানের কাঁধে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে দলের অধিনায়কের নাম প্রকাশ করেছেন রংপুরের সিইও ইশতিয়াক আহমেদ।

গত সেপ্টেম্বরে ড্রাফট শেষে জানা গিয়েছিল রংপুর রাইডার্সের অধিনায়ক হবেন সাকিব আল হাসান। তবে এবারের আসরে অধিনায়কের দায়িত্ব পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন এই টাইগার অধিনায়ক। সে কারণে রংপুরের অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে।

রংপুরের সিইও ইশতিয়াক আহমেদ বলেন, আমরা সাকিব আল হাসানের কথা ভেবেছিলাম। সাকিবই আমাদের বলেছে ও অধিনায়কত্বের প্রেশার নিতে চায় না। তাই আমরা অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহানের নাম ঘোষণা করছি।

সোহানকে নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি, অবশ্যই সোহান আমাদের সব সময়কার প্রিয় প্লেয়ার। সোহান ভালো করলে আমাদের সবার ভালো লাগে। আমি তাকে নিয়ে আমরা খুশি।

দলে ক্রিকেটারদের নিয়ে তিনি বলেন, সাকিব ১৮ জানুয়ারি রাতে ব্যাক করবে ইনশা-আল্লাহ। ১৯ তারিখ অনুশীলন করে ইনশা-আল্লাহ ২০ তারিখের প্রথম ম্যাচ খেলবে। বাবর আজমকে আমরা সেকেন্ড ম্যাচ থেকে পাব। বাবর বোধহয় তার শেষ ম্যাচ ১০ ফেব্রুয়ারি খেলে চলে যাবে, পিএসএলের জন্য তাকে ওই সময় পর্যন্ত এনওসি দেওয়া হয়েছে। নিকোলাস পুরান আসবে ১০ ফেব্রুয়ারির পর যেকোনো সময়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com