1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

অধিকাংশ নারীই স্বামীর কাছে যে কথাগুলো গোপন করেন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৩৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :জীবনে বেশ কিছু বিষয়ে গোপনীয়তা বজায় রাখেন অনেকে। কিছু ক্ষেত্রে তা ইচ্ছাকৃত। কিছু আবার অস্বস্তি এড়াতে নিজের সম্পর্কে বেশ কিছু তথ্য গোপন করে যান নারীরা।

এমনকি স্বামীর কাছেও মুখ ফুটে বলতে পারেন না সে কথা। বিয়ের পরও কমবেশি সব নারীই এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হন।

নিজের পছন্দ করা মানুষের সঙ্গে বিয়ে হোক কিংবা পারিবারিক ভাবে বিয়ে হোক, বিয়ের পর অন্য পরিবেশ ও চারপাশের মানুষগুলো হঠাৎ বদলে যাওয়ায় সাধারণত নারীরা দিন কয়েক গুটিয়েই থাকেন।

এই সময়ে বেশ কিছু বিষয় গোপন করে যাওয়ার প্রবৃত্তি তৈরি হয় তাদের মনে।

কোন কোন কথা অধিকাংশ নারীরা বিয়ের পর সে ভাবে বলে উঠতে পারেন না, জানেন?

>>> অনেক মেয়েই অতীতের সম্পর্কের কথা স্বামীর কাছে গোপন করে যান। তাদের মনে হয় সঙ্গীর কাছে সবটা বললে তার মনে সন্দেহ বাসা বাঁধতে পারে। তাই পুরনো প্রেম নিয়ে সব কথা মন খুলে বলার মতো সাহস বা সুযোগ মেয়েরা সব সময়ে পান না।

>>> নতুন বিয়ের পর অনেক মেয়েকেই শ্বশুরবাড়িতে নানা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কোনো আত্মীয়ের ব্যবহার বা কথায় আঘাত পেতে পারেন। প্রথম দিকে স্বামীর কাছ থেকে সেই সব কথা গোপন করেন বহু মেয়ে।

>>> শারীরিক নানা সমস্যা অনেকেরই থাকে। বিয়ের পর তা নিয়েও খুব একটা সহজ হতে পারেন না অনেক মেয়ে। বরং এ নিয়ে তারা অস্বস্তিতে ভোগেন। মেয়েদের এই স্বভাবের কারণেই অনেক সময়ে জটিল রোগে আক্রান্ত হলেও তা দেরিতে ধরা পড়ে।

>>> বাপের বাড়ির কোনো গুরুতর সমস্যা বা আর্থিক টানাপড়েনের খবর কানে এলেও মেয়েরা সে বিষয়ে শ্বশুড়বাড়ির লোকেদের জানাতে দ্বিধাবোধ করে।

>>> যৌনজীবনের ক্ষেত্রেও নিজের পছন্দ-অপছন্দ, চাহিদা বা সমস্যার কথা অনেক মেয়েই বলে উঠতে পারেন না সঙ্গীর কাছে। সম্পর্ক দীর্ঘ দিনের হলে কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা নিজের চাহিদা খুলে বলতে পারলেও বেশির ভাগ নারী তা পেরে ওঠেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com