1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন তাপপ্রবাহে স্বস্তির আশা: এপ্রিলের শেষেই গ্রিডে যোগ হতে পারে ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা ইরানের তেল কেনায় চীনা রিফাইনারির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, উত্তেজনা বাড়ার শঙ্কা প্রধানমন্ত্রীর কার্যালয়ে তরুণ উদ্ভাবকের গো-কার্ট, চালিয়ে দেখলেন তারেক রহমান ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: ‘সম্মানজনক প্রস্থান’ খুঁজছে ওয়াশিংটন—তেহরানের কড়া বার্তা কুমিল্লার দাউদকান্দিতে তীব্র লোডশেডিং: জনজীবন অচল, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা—দায় এড়াচ্ছে কর্তৃপক্ষ চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি

অতিরিক্ত ৬০ হাজার কোটি টাকা ছাপিয়েছে আ. লীগ সরকার: অর্থ উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিগত সরকারের আমলে অতিরিক্ত ৬০ হাজার কোটি টাকা ছাপানোর কারণে মূল্যস্ফীতি হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আপনারা জানেন তো যে মূল্যস্ফীতি কেন বাড়লো। টাকা ছাপিয়েছেন, ৬০ হাজার কোটি টাকা দিয়ে দিয়েছেন। এগুলোর ইমপ্যাক্ট উল্টো রথে আনতে হলে তো আমাদের একটু সময় লাগবে।

আগস্ট মাসে দেশের মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে, কিন্তু তার প্রভাব বাজারে দেখা যাচ্ছে না; এ প্রসঙ্গে তিনি বলেন, মূল্যস্ফীতি কমার প্রভাব বাজারে পড়তে কিছুটা সময় লাগবে। সাপ্লাই সচল রাখতে আমরা আরও উদ্যোগ নিচ্ছি। সাপ্লাইয়ে কোনো কমতি হবে না। বাজারজাতকরণের ব্যাপারে আমাদের ভোক্তা অধিকার কাজ করবে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনৈতিক খাত সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনে কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা দিবে ইউএনডিপি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাষ্ট্র সংস্কারেও কাজ করবে তারা। সরকারকে অর্থনৈতিক এবং কারিগরি সহায়তা করবে প্রতিষ্ঠানটি।

তিনি আরও বলেন, ইউএনডিপির সঙ্গে চলমান প্রকল্পগুলো চলবে এবং আগামীতে আরও নতুন প্রকল্প নিয়ে বর্তমান সরকারের সঙ্গে তারা কাজ করবে।

এ সময় একজন সাংবাদিক বলেন, নিত্যপণ্যের বাজারে এখনও চাঁদাবাজি হচ্ছে। রাজনৈতিক সরকার এখন ক্ষমতায় নেই। চাঁদাবাজি বন্ধে কতটা কঠোর হবেন? জবাবে অর্থ উপদেষ্টা বলেন, চাঁদাবাজি শুধু অর্থনীতি ও রাজনীতির সিদ্ধান্ত না। সমাজের অনেকগুলোর ভ্যালুর বিষয় রয়েছে। কোনো স্থান কিন্তু শূন্য থাকে না, সেটা কিন্তু পূরণ হয়। যারা চলে গেছে তাদের শূন্যস্থান পূরণ করতে অন্য লোক চলে এসেছে। এগুলো নিয়ন্ত্রণ হতে সময় তো লাগবে, পাশাপাশি সবার সহযোগিতা লাগবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com