1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

অজ্ঞান অবস্থায় আমার পর্ণ ভিডিও ধারণ করা হয়: পরী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রযোজনা প্রতিষ্ঠানের ডাকে গিয়েছিলেন সাক্ষাৎ করতে। সেখানেই কোমল পানীয়ের সঙ্গে অচেতনের ওসুধ খাওয়ালে অজ্ঞান হয়ে পড়েন নায়িকা। তারপর তার পর্ণ ভিডিও ধারণ করা হয়’।’ অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন প্রাক্তন মিস ইউনিভার্স ইন্ডিয়া পরী পাসওয়ান।

তিনি অভিযোগ করেছেন, বলিউডে কাজ করতে গিয়ে প্রতারিত হয়েছেন তিনি। পরী বলেন, ‘এক প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসে ডাকা হয়েছিল আমাকে। সেখানে কোমল পানিয়র সঙ্গে মাদক মিশিয়ে খাওয়ানো হয়। এরপর আমি অজ্ঞান হয়ে পড়ি। সেই অজ্ঞান অবস্থাতেই আমার পর্ন ভিডিও ধারন করা হয়। এবং সেটা ছড়িয়ে দেওয়া হয় অন্তর্জালে।’

পরী জানান, এই বিষয়ে মুম্বাইয়ের একটি থানায় অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু তাতে কোনো ফল হয়নি।

ভারতের ধনবাদের বাসিন্দা পরী পাসওয়ান। ছোট বেলা থেকেই তার স্বপ্ন ছিল মডেলিং করার। গ্ল্যামার দুনিয়ায় ক্যারিয়ার গড়তে মুম্বাই পাড়ি জমিয়েছিলেন। ২০১৯ সালে তিনি মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব পেয়েছিলেন।

এরপরই নীরাজ পাসওয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পরী। কিন্তু কিছু দিন যেতে না যেতেই শুরু হয় দাম্পত্য কলহ। শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেন পরী। তার অভিযোগের ভিত্তিতে স্বামী নীরাজকে গ্রেফতার করে পুলিশ। এরপরই নীরাজের পরিবার আসল সত্য প্রকাশ্যে আনেন। তারা জানান, পরী আগেও দুটি বিয়ে করেছেন। তার ১২ বছর বয়সী একটি সন্তানও রয়েছে। এমনকি পর্ন ভিডিওতে কাজ করে আয় করেন বলেও জানায় নীরাজের পরিবার। এসব অভিযোগের পর পরী মুখ খোলেন এবং পর্ন ভিডিও প্রসঙ্গে তার অভিজ্ঞতার কথা জানান।

প্রসঙ্গত, শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে পর্ন ভিডিও বানানোর অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে কয়েক দফায় তার জামিন আবেদন করা হলেও তা মেলেনি। এখনো পর্যন্ত তাকে কারাগারে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com