1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত

‘অক্টোবরের মাঝামাঝিতেই খুলবে বিশ্ববিদ্যালয়’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৩১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামী মাসের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে বলে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। এছাড়া আগামী সপ্তাহে জাতীয় পরামর্শ কমিটির সভায় স্কুল খুলে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার সকালে গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের টিকা দেয়ার পর আগামী অক্টোবরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে। এ ছাড়া আগামী সপ্তাহে জাতীয় পরামর্শ কমিটির সভা আহ্বান করা হয়েছে, তাদের মতামত পেলে স্কুল খুলে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

মন্ত্রী আরো বলেন, বিজ্ঞানসম্মতভাবে বলা হয়- শতকরা আক্রান্ত ৫ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যায়। কিন্তু এমন পরিস্থিতি এখনো বাংলাদেশে হয়নি। শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষক সমিতিসহ জাতীয় কমিটির সভা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

তিনি শুক্রবার সকালে গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জীবনীর উপর একটি‌ প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে যোগ দেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শেখ রাসেল চত্বরে গাছের চারা রোপণ করেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে ১৫ অক্টোবরের পর বিশ্ববিদ্যালয় খোলা যাবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একই বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বলবৎ থাকবে।

এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর অক্টোবরের প্রথম সপ্তাহে খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল। তবে, আবাসিক হল খুললেও করোনা টিকা নেয়া সাপেক্ষে শুরুতে হলে উঠবে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা। পরে বাকি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হলে থাকার অনুমতি দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com