1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় রাজকীয় বিদায় মিরপুরের কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট মিনায় সমবেত লাখো হাজি, শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা বিদ্রোহের অগ্নিশিখা ও মানবতার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম : জীবন, সাহিত্য ও আদর্শ। এনসিপির দুই নেতা তারেক রেজা ও অয়ন কারাগারে, ‘গুমের অভিযোগ ভিত্তিহীন’ বলল পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা মামলায় ১ জুন অভিযোগ গঠন শুনানি, বিচারকের ছুটি বাতিল গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ ভিজিডির চাল আত্মসাৎ! সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছর কারাদণ্ড। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি আরও ২ মাস বাড়ানোর প্রস্তাব, চলছে শান্তি চুক্তির আলোচনা

​আইভীর হ্যাট্রিক জয়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৭৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টানা তৃতীয়বারের মত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) মেয়র নির্বাচিত হলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ শহরে তার যে জনপ্রিয়তা তাতে এই ফলাফল অনেকটা প্রত্যাশিতই ছিল। ৫ লাখ ১৭ হাজার ৩৬১ ভোটের মধ্যে আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকে ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ‘হাতি’ প্রতীকে তৈমুর আলম খন্দকার ৯২ হাজার ১৭১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

রোববার রাতে ভোট গণনা শেষে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বেসরকারি এ তথ্য জানান হয়। ফলাফল অনুযায়ী এবার ৬৯ হাজার ১০২ ভোটের ব্যবধানে জিতলেন আইভী।

এর আগে গত দুই নির্বাচনে প্রথমবার লক্ষাধিক ভোট এবং দ্বিতীয়বার প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন। ১৬ জানুয়ারির এই বিজয়ের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো নাসিক মেয়রের চেয়ারে বসতে যাচ্ছেন তিনি।

তৃতীয় নাসিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় সকাল আটটায় আর ভোটগ্রহণ শেষ হয় বিকাল চারটায়। এদিকে লাইনে ভোটার থাকায় কিছু কেন্দ্রে নির্ধারিত সময়ের পরেও চলে ভোটগ্রহণ।

এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মোট ভোটারের মধ্যে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। মোট ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন এবং হিজরা ৪ জন। এর আগে ২০১৬ সালের নাসিক নির্বাচনে মোট ভোটার ছিল ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। সে অনুযায়ী নতুন ভোটার ৪২ হাজার ৯৩০ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com