1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

১৮ বছরের কম বয়সীদের আপাতত টিকা নয়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনাভাইরাসের টিকা প্রয়োগে ১৮ বছরের কম বয়সীদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক ডা. মো. শামসুল হক।

রোববার দুপুরে করোনা (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান তিনি।

শামসুল হক বলেন, ১৮ বছরের কম বয়সীদের টিকা কার্যক্রম নিয়ে কোনো পরিকল্পনা এ মুহূর্তে আমাদের জানা নেই। এটা নিয়ে সরকার যেহেতু চিন্তা করছে, ভবিষ্যতে যদি কোনো পরিকল্পনা আসে সেটা জানাতে পারবো।

টিকাদান কেন্দ্রের সংখ্যা বৃদ্ধির চেষ্টা হচ্ছে জানিয়ে তিনি বলেন, টিকার জন্য এখন পর্যন্ত ৩ কোটি ৮৪ লাখ মানুষ রেজিস্ট্রেশন করেছেন। তার মধ্যে ১ কোটি ৯৩ লাখ মানুষ এখনো টিকা পাননি। তাদের দ্রুত টিকা দেওয়ার জন্য টিকাদান কেন্দ্রের সংখ্যা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।

এর আগে শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ১২ বছরের বেশি, তবে ১৮ বছরের কম বয়সীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com