1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানি হামলায় লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ১০৪ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪১,৬২৯ বাংলাদেশি হজযাত্রী, মৃত ৭ সিলেটে প্রধানমন্ত্রীর প্রথম সফর: হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত, উন্নয়ন প্রকল্প ও ক্রীড়া আয়োজন উদ্বোধন ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ‘শেষ’ দাবি ট্রাম্পের, তবুও হুমকি মোকাবিলায় সতর্কতা অব্যাহত সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর: উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শাহজালাল মাজার জিয়ারত বড়পুকুরিয়ায় সীমানা প্রাচীর ধস বৃষ্টিতে ভেসে যাচ্ছে কয়লা জাতীয় সম্পদের নির্মম অপচয় জবাবদিহিতা কোথায় ফুলতলায় ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ। ফরিদপুরে শিশু বিক্রি ও মা নিখোঁজ: ৯ বছরেও মেলেনি দেবী বিশ্বাসের সন্ধান সাবেক সচিব আবুল কাশেমের মৃত্যুতে শোকের ছায়া, দুই দফায় জানাজার সময়সূচি ঘোষণা

১২ দিনের গাজা যুদ্ধ অসলো চুক্তির কবর রচনা করেছে: হামাস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৯২০ বার দেখা হয়েছে

তিনি বলেন, “আমরা এই যুদ্ধে কথিত শতাব্দির সেরা চুক্তির ওপর কঠোর আঘাত হেনেছি এবং এ যুদ্ধে দখলদার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের অসারতা প্রমাণিত হয়েছে।”

তিনি গাজা উপত্যকার পুনর্গঠনের কাজকে রাজনীতিকরণের তীব্র বিরোধিতা করে বলেন, এটি একটি মানবিক বিষয় বলে এটি নিয়ে যেন কেউ রাজনীতি করতে না আসে। হামাস নেতা বলেন, গাজা পুনর্গঠনের প্রচেষ্টায় যেকোনো সহযোগিতাকে আমরা স্বাগত জানাব এবং এখানকার সবকিছুকে আমরা আগের অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করব।

ইসমাইল হানিয়া বলেন, আমরা দখলদার ইসরাইলকে জানিয়ে দিয়েছি যেকোনো যুদ্ধ আমাদের ইচ্ছেমতো চলবে। আমরা আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলকে জানিয়ে দিয়েছি, কুদস হচ্ছে আমাদের রেডলাইন। কুদসের অবমাননা সহ্য করা হবে না।

১৯৯৩ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের মধ্যস্থতায় স্বাক্ষরিত অসলো চুক্তিতে ফিলিস্তিন সংকটের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলা হয়। চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ এখন পর্যন্ত সর্বোচ্চ ছাড় দিলেও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন অধরা রয়ে গেছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বলছেন, কোনো চুক্তি বা আলোচনার মাধ্যমে ইসরাইলকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে রাজি করানো যাবে না। বরং সশস্ত্র আন্দোলনের মাধ্যমে তেল আবিবকে এ কাজে বাধ্য করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com