1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপজেলা প্রশাসন ফুলতলার উদ্দোগে, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষ বরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত। নববর্ষের নবপ্রভাতে জামালপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক মেলবন্ধন নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত ৫ আগস্ট থানা থেকে লুট করা পিস্তল, উদ্ধার আটক ১। যাত্রাবাড়ীতে পাওনা টাকার বিরোধে তরুণীকে কুপিয়ে হত্যা, একই পরিবারের ৩ জন গুরুতর আহত নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, মিলনমেলায় পরিণত জনজীবন ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ

হত্যা মামলার আসামি ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৮৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক ইউপি সদস্যকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রবীন্দ্র চন্দ্র দাস (৪৫) চর ঈশ্বর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য এবং আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে একই পদে প্রার্থী ছিলেন।

তিনি বাংলাবাজার এলাকার স্বতিষ চন্দ্র দাসের ছেলে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বাংলাবাজার থেকে বাড়ি ফেরার পথে খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।

হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, বুধবার রাত সোয়া দুইটার দিকে বাংলাবাজার থেকে তিনটি মোটরসাইকেলযোগে রবীন্দ্র চন্দ্র দাস সহ সাতজন এক সাথে উপজেলা সদর ওছখালীতে বাসায় ফিরছিলেন। পথে খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এ সময় রবীন্দ্রকে রেখে বাকিরা চলে যায়।

একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে এবং হাত-পায়ের কব্জি কেটে সড়কের ওপর ফেলে চলে যায়। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহত রবীন্দ্র চন্দ্র দাসের বিরুদ্ধে হত্যা, অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্র রাখাসহ ২৫টি মতো মামলা রয়েছে। ২০১৯ সালের এপ্রিল মাসে হাতিয়ার আফাজিয়া বাজারে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও হাতিয়া ডিগ্রি কলেজের শরীরচর্চা বিভাগের শিক্ষক আশরাফ উদ্দিনকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com