1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান

স্ত্রীর মৃত্যুর ১৪ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্ত্রীর মৃত্যুর ১৪ ঘণ্টা পর মারা গেছেন স্বামীও। মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলার বেলছড়ি ইউনিয়নের দেব মাস্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- একই এলাকার ৭০ বছর বয়সী মো. জব্বার মিয়া ও তার স্ত্রী ৫৫ বছরের হোসনে আরা বেগম।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন হোসনে আরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। শুক্রবার সকালে তাকে দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনরা। বাড়ির পাশেই বেলছড়ি কেন্দ্রীয় কবরস্থানে তা কবর খোঁড়ার কাজ চলছিল।

সকাল সাড়ে ৯টার দিকে স্ত্রীকে গোসলের জন্য নিতেই মারা যান স্বামী জব্বার মিয়াও। জব্বার মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

বেলছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. আল-আমিন বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে হোসনে আরা বেগমকে ও বাদ জুমা মো. জব্বার মিয়াকে বেলছড়ি কেন্দ্রীয় কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

মৃতদের মেয়েজামাই মো. দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরেই আমার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত। স্ত্রী ক্যান্সারে আক্রান্ত শুনে আমার শ্বশুরও অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যেই গত সপ্তাহে তিনি স্ট্রোক করেন। এজন্য চিকিৎসাও করানো হয়। আবারো চিকিৎসকের কাছে নেয়ার কথা ছিল। কিন্তু এর আগেই তিনি মারা গেছেন।

বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমত উল্যাহ বলেন, স্বামী-স্ত্রী দুজনের মধ্যে গভীর সম্পর্ক ছিল। শেষ পর্যন্ত মৃত্যুও তাদের আলাদা করতে পারেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com