1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

সৌদি আরবে বিরল তুষারপাত, হচ্ছে বৃষ্টিও

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৩২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সৌদিআরবে তাপমাত্রার আকস্মিক তারতম্যের কারণে গত শনিবার সকালে তাবুক অঞ্চলের জাবাল আল-লজ নামক স্থানে তুষারপাত হয়েছে। এতে সমগ্র এলাকাজুড়ে তুষার দ্বারা আবৃত হয়ে পড়ে।

বেশ কিছু অপরূপ সৌন্দর্যময় দৃশ্য দেখতে এবং পরিবেশ উপভোগ করতে আগ্রহী সৌদি নাগরিক ও তাদের পরিবারের সদস্যরা উক্ত অঞ্চলের পাহাড়ের চূড়ায় তুষার আচ্ছাদিত হওয়ার প্রাকৃতিক দৃশ্য দেখতে স্থানটিতে ছুটে আসে।

জাবাল আল-লজ-এর মনোমুগ্ধকর দৃশ্যগুলো এই অঞ্চলের বাসিন্দাদের কাছ এটি একটি দুর্দান্ত ও আকর্ষণীয় স্থানে পরিচিতি পেয়েছে এবং সবাইকে মুগ্ধ করছে। সকলে ছবি তুলছে এবং সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করছে, পর্যটনের জন্য অঞ্চলটি আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে।

অপরদিকে সৌদিআরবের রিয়াদ, নাজরান, জিজান এবং দাম্মাম শহরের বেশ কিছু জায়গাতে চারদিনে থেমে থেমে টানা বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়েছে।

ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে যে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সৌদির বেশ কিছু অঞ্চলে বজ্রপাত হবে।

এনসিএম রিপোর্ট অনুসারে, রিয়াদ, মক্কা, মদিনা, পূর্বাঞ্চলীয় প্রদেশ, আল-বাহা, আসির, জিজান, আল-কাসিম, তাবুক, আল-জুফ এবং হাইল অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে।

জাবাল আল-লজ হল তাবুক শহরের জর্ডান সীমান্তের কাছে উত্তর-পশ্চিমে সৌদি আরবের তাবুক শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত একটি পর্বতমালার মধ্যে অবস্থিত এবং এটির মধ্যে বাদাম গাছের কারণে এটিকে জাবাল আল-লাজ বলা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com