1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাসা থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, কারাদণ্ড ও জরিমানা টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান *ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভরিকস*  বসুন্ধরা সিটিতে জমকালো আয়োজনে ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১৭ বছর পর ভাত খেলেন বিএনপিভক্ত ইনু মিয়া, প্রতিজ্ঞার অবসান শিক্ষক-শিক্ষার্থীহীন বিদ্যালয় মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষায় ভয়াবহ অনিয়ম ভেঙে পড়ছে শিক্ষাব্যবস্থার ভিত ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লা সিটিতে প্রশাসনিক তৎপরতা জোরদার: নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মেহরাজ শারবীনের পদায়ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১

সাত শতাধিক অ্যাকাউন্ট পুনঃসচল করল ‘নগদ’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রিফান্ড পদ্ধতির অপব্যবহারের পরিপ্রেক্ষিতে স্থিতি ‘হোল্ড’ হওয়া ‘নগদ’ অ্যাকাউন্টের মধ্যে সাত শতাধিক অ্যাকাউন্ট স্থিতি রিঅ্যাক্টিভেট করে দিয়েছে ‘নগদ’। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে কয়েক দফা নিরবচ্ছিন্ন যাচাই-বাছাই ও নিবিড় পরীক্ষা-নিরীক্ষা শেষে অ্যাকাউন্টগুলো পুনরায় সচল হলো।

সাম্প্রতিক সময়ে কতিপয় ই-কমার্স প্ল্যাটফর্ম সংশ্লিষ্ট অসামঞ্জস্যপূর্ণ লেনদেনের লক্ষণ পরিলক্ষিত হলে গ্রাহকের নিরাপত্তা সুনিশ্চিতে ‘নগদ’-এর অত্যাধুনিক প্রযুক্তি বলে কিছু অ্যাকাউন্টের স্থিতি স্বয়ংক্রিয়ভাবে ‘হোল্ড’ হয়ে যায়।

বিষয়টি ‘নগদ’ কর্তৃপক্ষ অনতিবিলম্বে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। পরবর্তীতে কর্তৃপক্ষের সাথে চলমান আলোচনা ও পরামর্শের ভিত্তিতে পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ও নিরবচ্ছিন্ন নিরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন করে সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে ধাপে ধাপে পুনঃসচল হতে শুরু করেছে স্বয়ংক্রিয়ভাবে স্থিতি ‘হোল্ড’ হওয়া অ্যাকাউন্টগুলো। একইভাবে অতি অল্প সময়ের মধ্যে পর্যায়ক্রমে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে বাকি অ্যাকাউন্টগুলো পুনঃসচল করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইতিমধ্যে পুনরায় চালু হওয়া অ্যাকাউন্টগুলো আগের মতোই স্বাভাবিক নিয়মে সব ধরনের লেনদেন করাসহ ‘নগদ’-এর দারুণ সব সেবা উপভোগ করতে পারছেন গ্রাহকেরা। ‘নগদ’ সব সময়েই সাধারণ মানুষের জন্য কাজ করছে। মানুষের অর্থ যাতে বিন্দুমাত্র ঝুঁকিতে না পড়ে, সে বিষয়ে ‘নগদ’ দৃঢ় প্রতিজ্ঞ।

২০১৯ সালের ২৬ মার্চ উদ্বোধনের পর থেকে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ সাধারণ মানুষের আর্থিক লেনদেনকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে আনতে কাজ করছে। গত আড়াই বছরে ‘নগদ’ প্রায় সাড়ে ৫ কোটি গ্রাহক পেয়েছে। একই সঙ্গে দৈনিক লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com