1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭ মে ঈদুল আজহা নিথর দেহে দেশে ফিরলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার, বিমানবন্দরে বাবার আহাজারি আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ হযরত মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকীর হাতে কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন প্রসেনজিৎ। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী ও তারেক রহমান *বিক্রি নেই, বাড়ছে ঋণের বোঝা; সংকটে আবাসন উদ্যোক্তারা* এফবিসিসিআইতে প্রশাসক বিতর্ক: ব্যবসায়ীদের ক্ষোভ চরমে, দ্রুত নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের গোয়ালমারীতে বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণ: অসহায় মানুষের পাশে থাকার বার্তা ড. খন্দকার মোশাররফের ডুবে যাওয়ার আগে কৃষকের ধান কেটে দিল বসুন্ধরা শুভসংঘ

শহীদ দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

কর্মসূচিগুলো হলো- ২১ ফেব্রুয়ারি ভোর ৬টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, সকাল ৬টায় কালো ব্যাজ সহকারে বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতাকর্মীদের জমায়েত এবং প্রভাতফেরী সহকারে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা এবং শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ নিবেদন।

দিবসটি উপলক্ষে আগামীকাল দুপুর ২টায় রাজধানীর রমনাস্থ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় দেশ বরেণ্য বুদ্ধিজীবী ও ভাষা সৈনিকরা বক্তব্য রাখবেন।

এছাড়া ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশে ইউনিট কার্যালয়গুলোতে সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হবে। এদিন দেশব্যাপী দলের বিভিন্ন ইউনিট স্থানীয় সুবিধানুযায়ী ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভায় আয়োজন করবে বলেও বিবৃতিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com