1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭ মে ঈদুল আজহা নিথর দেহে দেশে ফিরলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার, বিমানবন্দরে বাবার আহাজারি আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ হযরত মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকীর হাতে কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন প্রসেনজিৎ। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী ও তারেক রহমান *বিক্রি নেই, বাড়ছে ঋণের বোঝা; সংকটে আবাসন উদ্যোক্তারা* এফবিসিসিআইতে প্রশাসক বিতর্ক: ব্যবসায়ীদের ক্ষোভ চরমে, দ্রুত নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের গোয়ালমারীতে বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণ: অসহায় মানুষের পাশে থাকার বার্তা ড. খন্দকার মোশাররফের ডুবে যাওয়ার আগে কৃষকের ধান কেটে দিল বসুন্ধরা শুভসংঘ

লাশ সৎকারে যাওয়া ১৭ স্বজনও লাশ হলেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। শনিবার মধ্যরাতে নদীয়া জেলর হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠের কাছে রাজ্য সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। লাশ সৎকার করতে যাওয়ার সময় লাশ ও মৃতের বাড়ির পরিবারের সদস্যদের বহনকারী একটি ট্রাক সজোরে ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রাককে। এ ঘটনায় রবিবার সকাল পর্যন্ত ওই গাড়ির চালকসহ ১৮ জন শ্মশানযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৭ জনই মৃতের স্বজন।নিহতদের মধ্যে ১০ জন পুরুষ বাকিরা নারী ও শিশু। আহত কয়েকজনের চিকিৎসা চলছে শক্তিনগর জেলা হাসপাতালে।

জানা গেছে, দীর্ঘ রোগভোগের পর শ্রাবণী মুহুরি নামে রাজ্যটির উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার পারমদন ফরেস্ট এলাকার বাসিন্দা এক বৃদ্ধার মৃত্যু হয়। তাকে দাহ করাতেই একটি ট্রাকে করে নদীয়া জেলার নবদ্বীপের শ্মশানে নিয়ে যাচ্ছিল তার পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাসহ প্রায় ৪০ জন। শনিবার দিবাগত মধ্যরাত আনুমানিক পৌনে ২টা নাগাদ নদীয়ার ফুলবাড়ি খেলার মাঠের কাছে রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় শ্মশানযাত্রীদের বহনকারী ট্রাকটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের, পরে হাসপাতালে নিয়ে গেলে আরও কয়েকজনের মৃত্যু হয়। যদিও সরকারিভাবে ১১ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে অনুমান, কুয়াশার কারণেই দৃশ্যমানতা কম ছিল, তার ওপরে শ্মশানযাত্রীদের বহনকারী ট্রাকটির অনিয়ন্ত্রিত গতিবেগ- যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com