1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

রাজনীতি এখন আর রাজনীতিবিদের হাতে নেই: জিএম কাদের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষ নির্বাচনের ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলেছে। ফলে দেশের রাজনীতিতে বিরাজনীতিকরণ শুরু হয়েছে। রাজনীতি এখন আর রাজনীতিবিদের হাতে নেই। এতে রাজনীতি ও নির্বাচনের ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলেছে সাধারণ মানুষ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, আমরা চাই যোগ্য, নিরপেক্ষ ও গ্রহযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হোক। জাতীয় পার্টি শক্তিশালী নির্বাচন কমিশন চায়। জাতীয় পার্টি সব সময় অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে। তবে, নির্বাচনকালীন সময়ে কমিশনকে ক্ষমতা না দিলে গ্রহনযোগ্য নির্বাচন সম্ভব হবে না।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, উপনিবেশিক ব্যবস্থার ন্যায় আমলা নির্ভর প্রশাসনের মাধ্যমে দেশ চলছে, জবাবদিহিতা নেই কোথাও। এই ব্যবস্থায় সেবার পরিবর্তে শোষণের শিকার হয় মানুষ। দেশের মানুষকে এমন বাস্তবতা থেকে মুক্তি দিতে রাজনীতিবিদদেরই এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি পেতে চায় দেশের মানুষ। দেশের মানুষ জাতীয় পার্টির ওপর আস্থা রাখতে চায়।

অনুসন্ধান কমিটির চিঠি পেলেই নীতি নির্ধারনী পর্যায়ে আলোচনা করে জাতীয় পার্টি নির্বাচন কমিশন গঠনে নাম প্রস্তাব করবে বলে জানান জিএম কাদের।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি’র সভাপতিত্বে এবং দক্ষিণের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেলের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব মো: মুজিবুল হক চুন্নুসহ দলের কেন্দ্রীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com