1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

মোনালিসা প্রেজেন্টস – হলিক্রস কলেজের ৭ম ইন্টার কলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক,ঢাকা, ২৫ এপ্রিল ২০২৬ : হলিক্রস কলেজে আজ সারাদিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ৭ম ইন্টার কলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬। দেশের বিভিন্ন স্বনামধন্য প্রায় ২৫টি কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
ফেস্টিভ্যালটিতে বিজনেস শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন নিশ্চিত করতে টিভিসি সেমিনার, ওয়াল ম্যাগাজিন এবং বিভিন্ন বিজনেস থিমভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা এবং কর্পোরেট দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের পক্ষে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন চিফ সেলস অফিসার মোঃ মাসুদুর রহমান এবং মার্কেটিং ডিপার্টমেন্টের এজিএম মোঃ করিমুল আরাফাত।
এছাড়াও উপস্থিত ছিলেন হলিক্রস কলেজের সম্মানিত অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ, সিএসি।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল খালেক, সেক্রেটারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।
হলিক্রস কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন গুণীজনের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করে। এবারের ফেস্টিভ্যালের টাইটেল স্পন্সর ছিল “মোনালিসা” স্যানিটারি ন্যাপকিন, যা সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের একটি পণ্য।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের “ক্যাম্পাস টু কর্পোরেট” যাত্রাকে আরও সহজ ও গতিশীল করবে এবং ভবিষ্যতের ব্যবসায়িক নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com