1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে ১৫ শ্রমিক নেতাকে মে সম্মাননা দিল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন জামালপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের বিশাল র‍্যালি- ইরানি হামলায় লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ১০৪ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪১,৬২৯ বাংলাদেশি হজযাত্রী, মৃত ৭ সিলেটে প্রধানমন্ত্রীর প্রথম সফর: হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত, উন্নয়ন প্রকল্প ও ক্রীড়া আয়োজন উদ্বোধন ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ‘শেষ’ দাবি ট্রাম্পের, তবুও হুমকি মোকাবিলায় সতর্কতা অব্যাহত সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর: উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শাহজালাল মাজার জিয়ারত বড়পুকুরিয়ায় সীমানা প্রাচীর ধস বৃষ্টিতে ভেসে যাচ্ছে কয়লা জাতীয় সম্পদের নির্মম অপচয় জবাবদিহিতা কোথায় ফুলতলায় ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ।

মাহমুদউল্লাহর ইমামতিতে মাঠেই নামাজ পড়লেন টাইগাররা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৩৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতের বিপক্ষে ম্যাচে মোহাম্মদ রিজওয়ান পানি পানের বিরতিতেই নামাজ আদায় করেন। এরপর পাকিস্তানি এই ব্যাটসম্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসেন প্রশংসার বন্যায়। এবার একই দৃশ্য দেখা গেল বাংলাদেশ দলেও।

যদিও সেটি ম্যাচের সময় নয়। বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচের আগে আজ (মঙ্গলবার) দুবাইয়ে অনুশীলন করেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদরা। এর মাঝেই নামাজ আদায় করেন ক্রিকেটাররা।

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ইমামতিতে নামাজ আদায় করেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন ধ্রুব।

বিশ্বকাপের প্রথম পর্বে স্কটল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ। পরে অবশ্য পাপুয়া নিউ গিনি ও ওমানের বিপক্ষে জিতে সুপার টুয়েলভ নিশ্চিত করে টাইগাররা। তবে এই পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে ব্যাকফুটে আছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com