1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

মধ্যরাতে করোনায় মৃত ব্যক্তির লাশ দাফনে ‘টিম খোরশেদ’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সংক্রমণের ভয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ দাফনে যখন স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে আসেননি। করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে মরদেহ দাফন ও সৎকারে এগিয়ে আসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও তার সহযোগীরা।

এ পর্যন্ত ‘টিম খোরশেদ’ মোট ২৩১টি মরদেহ দাফন করেছে।

সোমবার মধ্যরাতে বন্দর সোনাকান্দা চৌধুরীপাড়া নিবাসী মিনু বেগম (৪৫) করোনা আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ কোভিড ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পরিবারের আহ্বানে টিম খোরশেদের স্বেচ্ছাসেবকরা হাসপাতাল থেকে মৃতদেহ গ্রহণ করে মাসদাইর কবরাস্তানে এনে রাত ২.৩০ মিনিটে গোসল ও জানাজা শেষ করে দাফন সম্পন্ন করেছেন।

অন্যদিকে, বন্দর থানার লাংগলবন্ধ নিবাসী রাশিদা বেগম (৫০) করোনা আক্রান্ত হয়ে রবিবার রাত ১২.১০ মিনিটে নারায়ণগঞ্জের করোনার ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পরিবারের আহ্বানে টিম খোরশেদের স্বেচ্ছাসেবকরা আইসিইউ থেকে মৃতদেহ গ্রহণ করে রাত ১ টায় মাসদাইর কবরস্থানে গোসল ও জানাজা শেষ করে বন্দরের লাংগলবন্দ কবরাস্তানে দাফন সম্পন্ন করেন।

টিম খোরশেদের সদস্যদের মধ্যে আজ রোজিনা আক্তার, হাফেজ শিব্বির, আনোয়ার হোসেন, সুমন দেওয়ান, মোঃ রফিক, মোঃ সহিদ, মোসাঃ মনি ও মোঃ নাঈম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com