1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামাবাদ বৈঠক চুক্তিহীন সমাপ্তি, নতুন করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মধ্যপ্রাচ্য সংকটে ব্যয় সংকোচন: ৯ খাতে সরকারি পরিচালন ব্যয় কমানোর নির্দেশ হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন দুই ডেস্ট্রয়ার পিছু হটেছে—ইরানের দাবি টেলিনর সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: ৫জি সম্প্রসারণ ও নতুন বিনিয়োগে আগ্রহ হরমুজ উত্তেজনায় তেলের দামে নতুন ঝাঁকুনি, ব্যারেল ১০৪ ডলারে যুক্তরাষ্ট্রের ক্রুড ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ভেস্তে গেল—নেতানিয়াহুর ফোনকল নিয়ে ইরানের অভিযোগ *রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু*

মঈন আলীর ব্যাটে ইংল্যান্ডের বড় সংগ্রহ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৪২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আইসিসি টি-২০ বিশ্বকাপের সপ্তম আসরের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আগে ব্যাট করে মঈন আলীর ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে ইংলিশরা।

নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৬৬ রান।

আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। জস বাটলার ও জনি বেয়ারস্টোর ব্যাটে শুরুটা ভালোই হয় ইংল্যান্ডের। উদ্বোধনী জুটিতে আসে ৩৭ রান। বেয়ারস্টো ফেরেন ১৩ রানে।

দ্বিতীয় উইকেট হিসেবে ২৯ রান করে ফেরেন বাটলার। এরপর ৬৩ রানের জুটি গড়েন ডেভিড মালান ও মঈন আলী। ৪১ রানে মালান ফেরার পর দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেন মঈন। শেষ ওভারে টি-২০ বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি তুলে নেন এই অলরাউন্ডার।

শেষ পর্যন্ত ৫১ রানে অপরাজিত থাকেন মঈন। অন্যপ্রান্তে ইয়ন মরগান অপরাজিত ছিলেন ৪ রানে। এর আগে লিয়াম লিভিংস্টোন ১৭ রানের ক্যামিও ইনিংস খেলে আউট হন।

নিউজিল্যান্ডের হয়ে অ্যাডাম মিলনে, ইশ সোধি, জিমি নিশাম ও টিম সাউদি প্রত্যেকেই একটি করে উইকেট শিকার করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com