1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর

ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : সিইসি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ছয়টি আসনের উপ-নির্বাচন সুষ্ঠু হয়েছে। এই নির্বাচনে উল্লেখযোগ্য কোনো অনিয়ম-কারচুপির তথ্য পায়নি কমিশন। আজ বুধবার বিকেলে উপ-নির্বাচন নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, দুই-চারটি জায়গায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি জায়গা থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, উপনির্বাচনে ১৫ থেকে ২০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।

নির্বাচন, নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে ছিল না, এমন অভিযোগের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন, নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণেই ছিল। স্থানীয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের স্থানীয় কর্মকর্তাদের ওপর নির্বাচন কমিশনকে নির্ভর করতে হয়েছে।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন আস্থাশীল।

ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনে উপস্থিতি কম হওয়ার বিষয়ে তিনি বলেন, কাঙ্ক্ষিত প্রতিযোগিতা না থাকায় নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com