1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামাবাদ বৈঠক চুক্তিহীন সমাপ্তি, নতুন করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মধ্যপ্রাচ্য সংকটে ব্যয় সংকোচন: ৯ খাতে সরকারি পরিচালন ব্যয় কমানোর নির্দেশ হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন দুই ডেস্ট্রয়ার পিছু হটেছে—ইরানের দাবি টেলিনর সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: ৫জি সম্প্রসারণ ও নতুন বিনিয়োগে আগ্রহ হরমুজ উত্তেজনায় তেলের দামে নতুন ঝাঁকুনি, ব্যারেল ১০৪ ডলারে যুক্তরাষ্ট্রের ক্রুড ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ভেস্তে গেল—নেতানিয়াহুর ফোনকল নিয়ে ইরানের অভিযোগ *রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু*

বিয়ে করলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৯৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন (৬৫) ইসলামী শরিয়াহ ও সরকারি আইন অনুসরণ করে শাম্মী আকতার মনিকে (৪২) বিয়ে করেছেন। শাম্মী আকতারের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার নতুন বাজার এলাকার মৃত আব্দুর রহিমের মেয়ে। তারা দুই ভাই এক বোন। শনিবার (৫ জুন) বিয়ে সম্পন্ন হয়েছে তাদের।

শুক্রবার (১১ জুন) দুপুরে বিষয়টি জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, বিরামপুরের শাম্মী আক্তার মনিকে গত শনিবার সন্ধ্যায় তার অবিভাবকদের সম্মতিক্রমে বিয়ে করেছি। মনি এখন ঢাকায় আমার বাসায় আছেন। ভালো আছি আমরা।

এ বিষয়ে শাম্মী আকতার মনি বড় ভাই জাহিদুল ইসলাম মিলন বলেন, গত শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে রেলমন্ত্রীর সঙ্গে আমার বোনের বিয়ে হয়েছে।

স্থায়ী সুত্রে জানা যায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) চাকরির সুবাদে প্রায় ৩০ বছর আগে শাম্মী আকতার মনির বাবা আব্দুর রহিম বিরামপুরে আসেন। তারপর বিরামপুরেই থেকে যান। এরপর বিরামপুরের নতুন বাজার এলাকায় জায়গা কিনে বাড়ি করে স্থায়ী হন।

শাম্মী আক্তার মনি ঢাকার উত্তরায় থাকেন। সে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে হাইকোর্টে প্র্যাকটিস করছে।

নুরুল ইসলাম ১৯৫৬ সালের ৫ জানুয়ারি পঞ্চগড়ে জন্মগ্রহণ করেন। তিনি পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর রেলমন্ত্রী হিসেবে সরকারের মন্ত্রিসভায় যুক্ত হন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে রেলমন্ত্রী ছিলেন মুজিবুল হক। মন্ত্রী হওয়ার পর তিনি বিয়ে করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com