1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান

বিবাহিত পুরুষের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন তনুশ্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রেম-বিয়ে নিয়ে অনেকবার খবরের শিরোনামে এসেছেন টলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। এবার এ অভিনেত্রী জানালেন, পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। ইশক এফএম-এ ‘ইশক উইথ নুসরাত ভালোবাসা বোল্ড’ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়ে এ তথ্য জানান তনুশ্রী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। ব্যক্তিগত জীবনে সম্পর্কের ‘বোল্ড’ অংশ নিয়ে প্রশ্ন করলে তনুশ্রী বলেন—‘একজন বিবাহিত পুরুষের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল।’ যদিও তার নাম পরিচয় প্রকাশ করেননি তনুশ্রী।

৩৭ বছর বয়েসী তনুশ্রী ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন। দশ বছর আগে এক সম্পর্কে জড়িয়ে অনেকটা মাশুল গুণতে হয়েছিল বলে জানান তিনি। এ অভিনেত্রীর ভাষায়—‘দশ বছর আগে প্রেম করে বাঁশ খেয়েছি।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

বর্তমানে প্রেমের সম্পর্কে রয়েছেন তনুশ্রী দত্ত। বিয়ের বিষয়ে এ অভিনেত্রী বলেন, ‘এখনো সিদ্ধান্ত নিইনি কবে বিয়ে করব। তবে বিয়ে করব। সেটা সময় বলে দেবে।’ কিন্তু কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তা নিয়ে মুখ খুলেননি। জানা যায়, এক প্রযোজকের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।

২০১০ সালে ‘বন্ধু এসো তুমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তনুশ্রী। এরপর ‘খাদ’, ‘বুনো হাঁস’, ‘অভিশপ্ত নাইটি’, ‘কয়েকটি মেয়ের গল্প’, বেডরুম’-এর মতো অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com