1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানি হামলায় লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ১০৪ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪১,৬২৯ বাংলাদেশি হজযাত্রী, মৃত ৭ সিলেটে প্রধানমন্ত্রীর প্রথম সফর: হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত, উন্নয়ন প্রকল্প ও ক্রীড়া আয়োজন উদ্বোধন ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ‘শেষ’ দাবি ট্রাম্পের, তবুও হুমকি মোকাবিলায় সতর্কতা অব্যাহত সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর: উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শাহজালাল মাজার জিয়ারত বড়পুকুরিয়ায় সীমানা প্রাচীর ধস বৃষ্টিতে ভেসে যাচ্ছে কয়লা জাতীয় সম্পদের নির্মম অপচয় জবাবদিহিতা কোথায় ফুলতলায় ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ। ফরিদপুরে শিশু বিক্রি ও মা নিখোঁজ: ৯ বছরেও মেলেনি দেবী বিশ্বাসের সন্ধান সাবেক সচিব আবুল কাশেমের মৃত্যুতে শোকের ছায়া, দুই দফায় জানাজার সময়সূচি ঘোষণা

বিদেশিদের দাসত্ব করার থেকে থেকে মৃত্যু ভালো: ইমরান খান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ২৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিদেশীদের দাসত্ব করার থেকে মৃত্যু ভালো।

সোমবার পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে এক প্রশ্ন-উত্তর অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী ইমরান খান। এই অনুষ্ঠানে বিদেশী ঋণ প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন।

ইমরান খান বলেন, আমি জাতিকে সব সময় বলতে চেয়েছি, শুধুমাত্র ঋণের কারণে কোনো দেশের গোলামি করা যাবে না। ঋণ নেওয়ার থেকে বরং মৃত্যু ভালো।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, যখন বিদেশি দেশের প্রেসিডেন্টের কাছে বসে পাকিস্তানের কোনো নেতা পড়ার জন্য কাগজ ধরিয়ে দেয়, ২০ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশের জন্য সেটা অপমানের।

এই অনুষ্ঠানে সিন্ধু প্রদেশের রাজধানী করাচির এক ব্যক্তি ইমরান খানকে বলেন, সরকারের কোনো উদ্যোগই তাদের শহরের বাসিন্দাদের স্বাস্থ্য এবং আর্থিক সংকট মোকেবেলায় কোনো প্রভাব ফেলেনি।

জবাবে ইমরান খান বলেন, ওই এলাকা ১৮তম সংশোধনীর মাধ্যমে পাকিস্তানের প্রধান দুই বিরোধীদল দখল করেছে। তবে আগামী নির্বাচনে সিন্ধুতে তার দল জয় লাভ করবে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে রোববার প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাব ‘অসাংবিধানিক’ বলে খারিজ করে দেন পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এরপর ইমরান খানের পরামর্শ মেনে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। অন্যদিকে ডেপুটি স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যান বিরোধীরা।

স্পিকারের অনাস্থা প্রস্তাব খারিজের বিষয়ে আজ (মঙ্গলবার) আদেশ দিতে পারেনআদালত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com