1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ সাশ্রয়ে উদাহরণ স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান: দাউদকান্দিতে মতবিনিময় সভায় ড. খন্দকার মোশাররফ তেহরানে আবারও ইসরায়েলের হামলা, ব্যালিস্টিক মিসাইল অবকাঠামো লক্ষ্যবস্তু দাবি খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে রিকশাচালক গুলিবিদ্ধ, হাসপাতালে চিকিৎসাধীন কুয়েতে ভিজিট ভিসা এক মাস ও প্রবাসীদের অনুপস্থিতির অনুমতি তিন মাস বাড়ল ইরানের হামলায় চাপে যুক্তরাষ্ট্র, প্রতিরক্ষা মিসাইলের মজুত কমে আসছে: ওয়াশিংটন পোস্ট সংগ্রাম ও মানবিকতায় দাউদকান্দিতে আস্থার নাম রোমান খন্দকার লেবাননে ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে পাল্টা আঘাতের হুঁশিয়ারি তেহরানের 👉 আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত 👉 জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপির গণ-অনশন শনিবার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী শনিবার ২ এপ্রিল ঢাকায় গণ অনশশন করবে বিএনপি। আজ বুধবার (৩০ মার্চ) নয়াপল্টনে দলের যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, আগামী দোসরা এপ্রিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সকাল ১০ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত গণ-অনশন কর্মসূচি পালন করা হবে । একমাস ব্যাপী বিএনপির যে কর্মসূচি ছিল তারই অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হবে জানান বিএনপি মহাসচিব।

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এটা উনারা নিয়মিত বলেন। কোন তারিখে সহনীয় বাংলাদেশের মানুষের কাছে সহনীয় নয়।

গত একমাস ধরে যে কর্মসূচি পালন করেছেন তাতে সরকারের দিক থেক কোনো পরিবর্তন দেখছেন কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, না সরকারের দিক থেকে কোন পরিবর্তন নেই। উনাদের চামড়া গন্ডারের মত। মূলত নির্দলীয় সরকার ছাড়া এই সমস্যার কোনো সমাধান হবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পর সকল গণতান্ত্রিক শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। এর মধ্য দিয়েই সমস্যার সমাধান হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আমান উল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খান, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল,মৎস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহাতাব, আব্দুস সালাম, আমিনুল হক, যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com