1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খালখনন কর্মসূচি উদ্বোধন ও নানা-নানির কবর জিয়ারত করবেন নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: ডা. জুবাইদা রহমান সংবিধান সংশোধন ছাড়া ‘সংবিধান সংস্কার পরিষদ’ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাবা-মায়ের বিয়ে দেখল সন্তান!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গায়ে গলুদ, মেহন্দি, নাচ-গানে সাত পাক ঘুরলেন পূজা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ভার্মা। বিয়েতে বিশেষ অতিথি তাঁদের এক বছরের সন্তান, কৃশিব। অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়েই খাতায় কলমে আইনি বিয়ে সেরেছিলেন পূজা-কুণাল। কিন্তু তাতে মন ভরেনি বঙ্গতনয়া পূজার। আনুষ্ঠানিক বিয়ের জমজমাটি আমেজ পেতে তাই সোমবার গোয়ার সমুদ্রসৈকতে চার হাত এক হল তাঁদের।

কলকাতা থেকে অনীক ধর, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেনের মতো তারকারাও উপস্থিত ছিলেন তাঁদের বন্ধুর বিয়েতে। বন্ধুদের ভূমিকা পালনে কোনও খামতি রাখেননি তাঁরা। সময় মতো প্রতিটি মুহূর্তের ছবি পোস্ট করছেন তাঁরা। কৃশিব কেমন ছিল গোটা বিয়েতে? বাবা-মায়ের বিয়ের দেখার সুযোগ কত জন আর পায়? এর আগেই গণমাধ্যমকে পূজা বলেছিলেন, ‘‘ছোটবেলায় অভিযোগ ছিল, মা-বাবা কেন বিয়েতে আমায় নিমন্ত্রণ করেনি? কৃশিবের অন্তত এই আক্ষেপ থাকবে না।’’

পূজা এবং কুণাল তাঁদের ইনস্টাগ্রাম প্রোফাইলে একে অপরের সঙ্গে ছবি পোস্ট করে ভালবাসা জানিয়েছেন। কুণাল হিন্দি গানের পংক্তি ধার করে লিখেছেন, ‘বন গেয়ি তু মেরি রানি’। অন্য দিকে পূজার কলমে, ‘আবারও নব দম্পতি আমরা।’ পাশে কুণালের নামোল্লেখ করে লিখলেন ‘পতিদেব’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com