1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাসা থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, কারাদণ্ড ও জরিমানা টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান *ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভরিকস*  বসুন্ধরা সিটিতে জমকালো আয়োজনে ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১৭ বছর পর ভাত খেলেন বিএনপিভক্ত ইনু মিয়া, প্রতিজ্ঞার অবসান শিক্ষক-শিক্ষার্থীহীন বিদ্যালয় মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষায় ভয়াবহ অনিয়ম ভেঙে পড়ছে শিক্ষাব্যবস্থার ভিত ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লা সিটিতে প্রশাসনিক তৎপরতা জোরদার: নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মেহরাজ শারবীনের পদায়ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১

বাবার লাশ বাড়িতে রেখেই প্রথম দিনের পরীক্ষায় সিনথিয়া

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৩৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পরীক্ষা কেন্দ্রের অধিকাংশ শিক্ষার্থীই এসেছে অভিভাবক নিয়ে। ব্যতিক্রম ছিল জনতা আদর্শ বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিনথিয়া কবির। পরীক্ষাকেন্দ্রে এসেছে একা।
পরীক্ষায় অংশ নিয়ে এক হাতে চোখ মুছে চলেছে আর অন্য হাতে কলম চালাচ্ছে পরীক্ষার খাতায়। আর মাঝে মাঝেই ফুঁপিয়ে কেঁদে উঠছে। এই দৃশ্য নরসিংদীর ঘোড়াশাল ডা. নজরুল বিন নূর মহসিন বালিকা বিদ্যালয় ও কলেজ পরীক্ষাকেন্দ্রে।

সিনথিয়া কবির ঘোড়াশাল পৌর এলাকার পলাশ কুটিরপাড়া মহল্লার হুমায়ুন কবিরের (৪৮) মেয়ে। রোববার (১৪ নভেম্বর) এসএসসি পরিক্ষায় অংশ নেওয়ার কয়েক ঘণ্টা আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বাবা হুমায়ুন কবির। বাবার লাশ বাড়িতে রেখেই প্রথম দিনের পদার্থবিজ্ঞান পরীক্ষায় অংশ নেয় সিনথিয়া।

সিনথিয়ার সহপাঠীরা জানায়, পরীক্ষা দিতে গিয়ে বাবার শোকে পুরো সময়ই কেঁদেছে আর লিখেছে সিনথিয়া। আর এ দৃশ্য দেখে তাঁর সহপাঠী, শিক্ষকসহ পুরো কেন্দ্রেই নেমে আসে শোকের ছায়া। মৃত হুমায়ুন কবিরের জানাজা রোববার দুপুর আড়াইটার দিকে স্থানীয় কো-অপারেটিভ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ঘোড়াশাল ডা. নজরুল বিন নূর মহসিন বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবং পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রসচিব রিনা নাসরিন জানান, পরীক্ষার্থী সিনথিয়া কবিরের বাবার মৃত্যুর বিষয়টি আমরা অবগত হয়েছি। তার জন্য কোনো বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হয়নি। সে সবার সঙ্গেই পরীক্ষায় অংশ নিয়েছে। ঘটনাটি খুবই হৃদয়বিদারক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com