1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

বাপ্পি লাহিড়ীর সঙ্গে ছবি দিয়ে শোক জানালেন মোদি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাপ্পির সঙ্গে ছবি দিয়ে মোদি টুইট করে লেখেন, বাপ্পি লাহিড়ির সমস্তটা জুড়ে ছিল সংগীত, নানা ধরনের আবেগকে তিনি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। প্রজন্মের পর প্রজন্ম তার কাজ মনে রাখবে। প্রাণবন্ত স্বভাবের জন্য তার অভাব বোধ করবে। তার মৃত্যুতে শোকাহত। পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ওম শান্তি।

পাশাপাশি বাপ্পি লাহিড়ির মৃত্যুতে শোক জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা ও। তিনি টুইট করে লেখেন, কিংবদন্তি সংগীতশিল্পী-সুরকার বাপ্পি লাহিড়ির মৃত্যুতে শোকাহত। তার প্রয়াণ ভারতীয় সংগীত জগতের অপূরণীয় ক্ষতি। বহুমুখী প্রতিভা ও প্রাণবন্ত স্বভাবের জন্য বাপ্পিদা চিরস্মরণীয় হয়ে থাকবেন। পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ওম শান্তি।

৬৯ বছর বয়সী প্রখ্যাত এ শিল্পী গত একমাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার ছেড়েও দেওয়া হয়েছিল তাকে। তবে গতকাল অবস্থার ফের অবনতি হওয়ায় তাকে আবারো নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় মৃত্যু বাপ্পি লাহিড়ির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গানের পাশাপাশি রাজনীতিতেও উৎসাহী ছিলেন বাপ্পি লাহিড়ি। ২০১৪ সালে শ্রীরামপুর লোকসভায় বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যান তিনি।
১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি। তার পর দীর্ঘদিন বাংলা ও হিন্দি ছবির গান গেয়েছেন। সুর দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com