1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানি হামলায় লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ১০৪ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪১,৬২৯ বাংলাদেশি হজযাত্রী, মৃত ৭ সিলেটে প্রধানমন্ত্রীর প্রথম সফর: হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত, উন্নয়ন প্রকল্প ও ক্রীড়া আয়োজন উদ্বোধন ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ‘শেষ’ দাবি ট্রাম্পের, তবুও হুমকি মোকাবিলায় সতর্কতা অব্যাহত সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর: উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শাহজালাল মাজার জিয়ারত বড়পুকুরিয়ায় সীমানা প্রাচীর ধস বৃষ্টিতে ভেসে যাচ্ছে কয়লা জাতীয় সম্পদের নির্মম অপচয় জবাবদিহিতা কোথায় ফুলতলায় ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ। ফরিদপুরে শিশু বিক্রি ও মা নিখোঁজ: ৯ বছরেও মেলেনি দেবী বিশ্বাসের সন্ধান সাবেক সচিব আবুল কাশেমের মৃত্যুতে শোকের ছায়া, দুই দফায় জানাজার সময়সূচি ঘোষণা

বন্ধ হলো ট্রাম্পের কমিউনিকেশন প্লাটফর্ম

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ হয়ে ভক্ত-অনুসারীদের জন্য নিজস্ব প্ল্যাটফর্ম চালু করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেটিও বন্ধ হয়ে গেছে।

ফেসবুক-টুইটার-ইউটিউবে নিষিদ্ধ হয়ে ট্রাম্প গত মাসে Desk of Donald J Trump নামে একটি ওয়েবসাইট খুলেছিলেন। এতে তিনি তার মতামত প্রকাশ করতেন। ট্রাম্পের প্রতিনিধি জেসন মিলার জানিয়েছেন, এটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

গত ৬ জানুয়ারি জো বাইডেনের জয় সত্যয়নকে ঘিরে ক্যাপিটল হিলে তাণ্ডব চালায় ট্রাম্পের সমর্থকরা। শুরু থেকেই প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছিল বলে অভিযোগ করে আসছিলেন ট্রাম্প। তাণ্ডব চালানোর আগে ভক্ত-অনুসারীদের উদ্দেশ্য জ্বালাময়ী ভাষণ দেন ট্রাম্প। এরপরপরই তার সমর্থকরা ক্যাপিটল হিলে তাণ্ডব চালান। এতে ক্যাপিটল হিলে দেশটির জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলাবাহিনীর জীবন বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ওই ঘটনার পর ট্রাম্পের ফেসবুক-টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।

ওয়েবসাইট বন্ধ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরতে পারেন ট্রাম্প। তবে সেটা কীভাবে- তা স্পষ্ট করা হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com