1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাসা থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, কারাদণ্ড ও জরিমানা টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান *ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভরিকস*  বসুন্ধরা সিটিতে জমকালো আয়োজনে ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১৭ বছর পর ভাত খেলেন বিএনপিভক্ত ইনু মিয়া, প্রতিজ্ঞার অবসান শিক্ষক-শিক্ষার্থীহীন বিদ্যালয় মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষায় ভয়াবহ অনিয়ম ভেঙে পড়ছে শিক্ষাব্যবস্থার ভিত ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লা সিটিতে প্রশাসনিক তৎপরতা জোরদার: নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মেহরাজ শারবীনের পদায়ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১

‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিংয়ে ঢাকায় শ্যাম বেনেগাল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের কাজ এবার বাংলাদেশে হচ্ছে। ‘বঙ্গবন্ধু’র শুটিংয়ের জন্য ঢাকায় এসেছেন এর পরিচালক শ্যাম বেনেগাল।

বুধবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকায় পৌঁছেছেন ভারতীয় এই নির্মাতা, সঙ্গে রয়েছে তার টিম। ভারতের পর বাংলাদেশে এই প্রথম শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু’র শুটিং।

সিনেমাটির বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমি বলেন, ‘আজই মুম্বাই থেকে সবাই আসছেন। তবে আমাদের শুটিং শুরু হবে ২০ নভেম্বর’।

গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে সিনেমাটির কাজ শুরু হওয়ার কথা রয়েছে। প্রথমদিন থেকেই অংশ নেবেন চিত্রনায়ক আরিফিন শুভ, ৫ ডিসেম্বর যুক্ত হবেন নুসরাত ফারিয়া।

জাতির জনকের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর পূর্ণদৈর্ঘ্য বায়োপিকটি পরিচালনা করছেন ভারতের খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমাটির জন্য বাজেট নির্ধারিত হয়েছে ৩৫ কোটি টাকা। এই বাজেটের ৬০ শতাংশ দিচ্ছে বাংলাদেশ ও ৪০ শতাংশ ভারত।

বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা আরেফিন শুভ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে রয়েছেন নুসরাত ফারিয়া। তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস আহমেদ এবং বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।

অন্যান্য চরিত্রে রয়েছেন- খায়রুল আলম সবুজ, দিলারা জামান, সায়েম সামাদ, শহীদুল আলম সাচ্চু, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, সিয়াম আহমেদ, মিশা সওদাগর প্রমুখ।

জানা যায়, বাংলাদেশ-ভারত প্রযোজিত সিনেমাটি ২০২২ সালে মুক্তি দেওয়ার পরিকল্পনা দুই রাষ্ট্রের। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত এ বায়োপিকটি হতে যাচ্ছে বিগ বাজেটের সবচেয়ে বড় কাজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com