1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

বংশালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৫ পুলিশ সদস্য আহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানী ঢাকার গুলিস্তান থেকে দুই ‘ছিনতাইকারীকে’ ধরে থানায় নেওয়ার সময় তাদেরই ছুরিকাঘাতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার গভীর রাতে বংশাল থানার নিচেই এ ঘটনা ঘটে।

বংশাল থানার এসআই আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে গুলিস্তানে এক ‘দুর্বৃত্তের’ ছুরিকাঘাতে জাহাঙ্গীর মিয়া নামে পুলিশের একজন এসআই আহত হন।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিস্তান ফুলবাড়িয়া এলাকা থেকে ইমন ও জুয়েল নামে দুই ছিনতাইকারীকে পুলিশ হাতেনাতে ধরে ফেলে। পরে তাদের থানার গাড়িতে করে বংশাল থানার সামনে নিয়ে আসে।

থানা ভবনের নিচতলায় পৌঁছানোর পরপর গাড়ি থেকে নামিয়ে তাদের চেক করার সময় হঠাৎ ছিনতাইকারী ইমনের কাছে থাকা ধারালো ছুরি বের করে এসআই আহসান, এএসআই তাজুল ইসলাম, কনস্টেবল নজরুল ইসলাম, সজীব ও শফিকুল ইসলামকে আঘাত করে। পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে গিয়ে ছিনতাইকারীদের আটকে ফেলে।

এতে তিন পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে নজরুল ইসলামের শরীরে, সজীবের মাথায় ও তাজুল ইসলাম পেটে আঘাত পেয়েছেন।

এসআই আলমগীর বলেন, কনস্টেবল নজরুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আর বাকিরা প্রাথমিক শেষে ফিরে এসেছেন।

তিনি আরও বলেন, আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়েছে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা থানা এসেছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বংশাল থানা থেকে আহত তিন পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com