1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানি হামলায় লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ১০৪ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪১,৬২৯ বাংলাদেশি হজযাত্রী, মৃত ৭ সিলেটে প্রধানমন্ত্রীর প্রথম সফর: হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত, উন্নয়ন প্রকল্প ও ক্রীড়া আয়োজন উদ্বোধন ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ‘শেষ’ দাবি ট্রাম্পের, তবুও হুমকি মোকাবিলায় সতর্কতা অব্যাহত সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর: উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শাহজালাল মাজার জিয়ারত বড়পুকুরিয়ায় সীমানা প্রাচীর ধস বৃষ্টিতে ভেসে যাচ্ছে কয়লা জাতীয় সম্পদের নির্মম অপচয় জবাবদিহিতা কোথায় ফুলতলায় ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ। ফরিদপুরে শিশু বিক্রি ও মা নিখোঁজ: ৯ বছরেও মেলেনি দেবী বিশ্বাসের সন্ধান সাবেক সচিব আবুল কাশেমের মৃত্যুতে শোকের ছায়া, দুই দফায় জানাজার সময়সূচি ঘোষণা

ফিলিস্তিনের সমস্যা সমাধানে নিরাপত্তা পরিষদের প্রতি বাংলাদেশের আহ্বান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ মে, ২০২১
  • ১০২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনে চলমান সহিংসতা নিরসন ও নিরাপত্তা নিশ্চিতে জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

রোববার (১৬ মে) অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) ৫৭ সদস্যের এক জরুরি ভার্চুয়াল বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ মনে করে নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যার কোনো অজুহাত থাকতে পারে না। আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানবাধিকারের ভিত্তিতে কোনো মানুষের প্রার্থনায় বিঘ্ন ঘটানোকে ন্যায়সঙ্গত বলা যাবে না। এর সপক্ষে কোনো যুক্তিই থাকতে পারে না।

তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘ প্রস্তাব, আরব শান্তি উদ্যোগ ও কোয়ার্টার রোডম্যাপের সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি সমন্বিত ও টেকসই সমাধানে বিশ্বাসী। জাতিসংঘের প্রধান অঙ্গ হিসেবে ইউএনএসসির উচিত আন্তর্জাতিক অঙ্গণে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আল-কুদস আল শরীফে নিরপরাধ বেসামরিক মানুষের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলা, পবিত্র আল-আকসা মসজিদে বোমা নিক্ষেপ এবং নামাজরত মুসল্লি ও শেখ জাররাহ আবাসিক এলাকায় ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে ওআইসি জরুরি এ বৈঠকের আহ্বান করে।

বৈঠকে বাংলাদেশ জাতিসংঘে ওআইসির পক্ষ থেকে বিবৃতি দেয়ার দাবি উপস্থাপন করে এবং ইউএনএসসি তার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জাতিসংঘ সাধারণ পরিষদে ১০তম জরুরি বিশেষ অধিবেশন আহ্বানের ব্যাপারে একমত প্রকাশ করে।

পররাষ্ট্রমন্ত্রী মানবতার কল্যাণে কাজ করতে ও ওআইসির সদস্য রাষ্ট্রগুলোকে মানবতার পক্ষে জোরালোভাবে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। এসময় ফিলিস্তিনে সহিংসতায় হতাহতের জন্য বাংলাদেশ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com