1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপজেলা প্রশাসন ফুলতলার উদ্দোগে, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষ বরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত। নববর্ষের নবপ্রভাতে জামালপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক মেলবন্ধন নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত ৫ আগস্ট থানা থেকে লুট করা পিস্তল, উদ্ধার আটক ১। যাত্রাবাড়ীতে পাওনা টাকার বিরোধে তরুণীকে কুপিয়ে হত্যা, একই পরিবারের ৩ জন গুরুতর আহত নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, মিলনমেলায় পরিণত জনজীবন ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ

পল্লবীতে সাহিনুদ্দিন হত্যায় আরেক আসামি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর পল্লবী এলাকায় সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার রাতে পল্লবী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে এই আসামিকে গ্রেপ্তার করে র্যা ব-৪।

গ্রেপ্তার হওয়া আসামির নাম রাসেল হোসেন (২৬) ওরফে বাবু ওরফে কালা বাবু ওরফে কালু। তিনি এই হত্যা মামলার এজাহারভুক্ত ১৮ নম্বর আসামি।

এ নিয়ে সাহিনুদ্দিন হত্যার ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হলো। এই মামলার এজাহারভুক্ত আসামি ২০। তাঁদের মধ্যে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে তদন্তে নাম আসায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন চারজন।

এ ছাড়া এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া মনির ও মানিক নামের দুজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এই খুনের ঘটনার সিসিটিভি ফুটেজে মনির ও মানিককে কোপাতে দেখা যায়।

র্যাব-৪-এর গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার রাসেল ওরফে বাবুর বিরুদ্ধে পল্লবী থানায় হত্যা, চাঁদাবাজি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তাঁকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ১৬ মে সাহিনুদ্দিনকে পল্লবীর সিরামিকস গেটে কুপিয়ে হত্যা করা হয়। সাহিনুদ্দিন হত্যা মামলা তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

সাহিনুদ্দিন হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে গতকাল লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সাংসদ ও তরীকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়ালসহ তাঁর দুই সহযোগীকে কারাগারে পাঠানো হয়েছে। এই দুই সহযোগী হলেন নূর মোহাম্মদ ওরফে হাসান ও জহিরুল ইসলাম ওরফে বাবু। তাঁদের মধ্যে আসামি নূর মোহাম্মদ দোষ স্বীকার করে গতকাল আদালতে জবানবন্দি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com