1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান: দাউদকান্দিতে মতবিনিময় সভায় ড. খন্দকার মোশাররফ তেহরানে আবারও ইসরায়েলের হামলা, ব্যালিস্টিক মিসাইল অবকাঠামো লক্ষ্যবস্তু দাবি খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে রিকশাচালক গুলিবিদ্ধ, হাসপাতালে চিকিৎসাধীন কুয়েতে ভিজিট ভিসা এক মাস ও প্রবাসীদের অনুপস্থিতির অনুমতি তিন মাস বাড়ল ইরানের হামলায় চাপে যুক্তরাষ্ট্র, প্রতিরক্ষা মিসাইলের মজুত কমে আসছে: ওয়াশিংটন পোস্ট সংগ্রাম ও মানবিকতায় দাউদকান্দিতে আস্থার নাম রোমান খন্দকার লেবাননে ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে পাল্টা আঘাতের হুঁশিয়ারি তেহরানের 👉 আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত 👉 জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর 👉 আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, নতুন দায়িত্ব নির্ধারণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরীমনি অনেক মেধাবী অভিনেত্রী: মিশা সওদাগর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনি প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেছেন, একজন শিল্পীর ব্যক্তিগত দায়ভার আমরা নেব না। সে কোথায় থাকে, কী করে, কীভাবে চলে, কার কয়টা গাড়ি, কার কয়টা বাড়ি- এটা জানা আমাদের বিষয় নয়। বরং তাদেরকে যারা চলচ্চিত্রে আনে তাদের সতর্ক থাকা দরকার।

শুক্রবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে তিনি এসব কথা বলেন।

মাদককাণ্ডে গ্রেপ্তারের আগে চিত্রনায়িকা পরীমনির নামে আপনার কাছে কোনো অভিযোগ এসেছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, না, আমি তার নামে এরকম কোনো রিপোর্ট পাইনি। ও আমার দুটিতে ছবিতে অভিনয় করেছে। ও অনেক মেধাবী অভিনেত্রী।

মিশা বলেন, শিল্পী সমিতি সব সময় শিল্পীদের পাশেই থাকবে। তবে পরীমনির বিষয়ে (শনিবার) বোর্ড মিটিং হবে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বুধবার রাতে বিপুল মাদকসহ বনানীর বাসা পরীমনিকে আটক করে র‌্যাব। মাদক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com