1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭ মে ঈদুল আজহা নিথর দেহে দেশে ফিরলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার, বিমানবন্দরে বাবার আহাজারি আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ হযরত মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকীর হাতে কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন প্রসেনজিৎ। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী ও তারেক রহমান *বিক্রি নেই, বাড়ছে ঋণের বোঝা; সংকটে আবাসন উদ্যোক্তারা* এফবিসিসিআইতে প্রশাসক বিতর্ক: ব্যবসায়ীদের ক্ষোভ চরমে, দ্রুত নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের গোয়ালমারীতে বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণ: অসহায় মানুষের পাশে থাকার বার্তা ড. খন্দকার মোশাররফের ডুবে যাওয়ার আগে কৃষকের ধান কেটে দিল বসুন্ধরা শুভসংঘ

পঁচাত্তরের পর গণতন্ত্রকে বারবার লাশ বানানো হয়েছে: কাদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পঁচাত্তরের পর গণতন্ত্রকে বারবার লাশ বানানো হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশের গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও এখনো পুরোপুরি পরিপূর্ণতা পেয়েছে বলে দাবি করা যায় না। এজন্য গণতন্ত্রকে পরিপূর্ণতা দিতে হলে শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, পঁচাত্তরের পর গণতন্ত্র ষড়যন্ত্রের ভেড়াজালে বারবার বলি হয়েছে, নির্বাচনের কফিনে গণতন্ত্রকে বারেবারে লাশ বানানো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অনেক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অবরুদ্ধ গণতন্ত্র শৃঙ্খলামুক্ত হলেও এখনো পুরোপুরি পরিপূর্ণতা পেয়েছে তা দাবি করা যায় না। গণতন্ত্রকে পরিপূর্ণতা দিতে হলে গণতন্ত্রের এই অভিযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রমবিকাশমান ধারাকে পরিপূর্ণতা এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এরজন্য গণতন্ত্রপ্রিয় সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। পঁচাত্তরের পর যে সাম্প্রদায়িক অপশক্তি হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করেছে ক্ষমতার মঞ্চে বসে সেই অপশক্তির দোসররা এখনো বেঁচে আছে, তারাই বারেবারে বাধা সৃষ্টি করে চলেছে গণতন্ত্রের অভিযাত্রায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com