1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খালখনন কর্মসূচি উদ্বোধন ও নানা-নানির কবর জিয়ারত করবেন নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: ডা. জুবাইদা রহমান সংবিধান সংশোধন ছাড়া ‘সংবিধান সংস্কার পরিষদ’ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই ঘণ্টার প্রচেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর চকবাজারের যাদব দাস লে‌নের ৬ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুই ঘণ্টার প্রচেষ্টায় মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান মোহাম্মদ আজাদ আগুন নিয়ন্ত্রণের খবর নিশ্চিত করেন।

এদিকে ফায়ার সার্ভিসের সহকারী প‌রিচালক আবদুল হা‌লিম বলেন, ৯টি ইউনিটের সোয়া দুই ঘণ্টার প্রচেষ্টায় চকবাজা‌রের যাদব দাস লে‌নের ৬ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভব‌নের দোতলা থে‌কে আগু‌নের সূত্রপাত ব‌লে জানা গে‌ছে।

আগুনে ক্ষয়ক্ষ‌তির কোনো হিসাব এখনো পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সা‌র্ভি‌সের এই কর্মকর্তা। এর আগে, মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় চকবাজারে এসকে টাওয়ারের ছয় তলা ভবনের তিন তলায় আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়ভাবে জানা গেছে, ৬ তলা ভবনে আগুন লাগার পরপরই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা তাড়াহুড়ো করে নিচে নেমে আসে। ভবনের তিন তলায় ওই গোডাউনে বিপুল পরিমাণ প্লাস্টিক দ্রব্যাদি রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com